বিজেপিকে নিম্মরুচির কুৎসিত গালিগালাজ জয়ন্তর! চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে
কিছুদিন আগেই উত্তরপ্রদেশের মেরঠের সভাতে বিজেপির প্রচারে এসে,মোদী বলেন,'উত্তর প্রদেশে বসপা, সপা ও আরএলডি থেকে আদ্য অক্ষর নিলে সংযুক্তভাবে হয় সরব(মদ)।'..
কিছুদিন আগেই উত্তরপ্রদেশের মেরঠের সভাতে বিজেপির প্রচারে এসে,মোদী বলেন,'উত্তর প্রদেশে বসপা, সপা ও আরএলডি থেকে আদ্য অক্ষর নিলে সংযুক্তভাবে হয় সরব(মদ)। ফলে ওদের ভোট দেবেন না ' পাশাপাশি জোট নিয়েও কটাক্ষ করেন তিনি । এরপরি বিজেপিকে তোপ দেগে একাধিক কটাক্ষ উঠে আসে অজিত সিং এর ছেলে আর এলডি নেতা জয়ন্ত সিং এর মুখে।
|
জয়ন্ত যা বলেছেন
বিজেপির রাজকীয় পার্টি আফিস নিয়ে এদিন কটাক্ষ করে জয়ন্ত বলেন, 'আপনারা একটি ১৫০০ কোটি টাকার রাজকীয় পার্টি অফিস তৈরি করেছেন দিল্লিতে, শেষবার আমরা এটা ভাঙিনি। তবে এবার যদি ব্যর্থ হন, তাহলে আমরা একটা একটা ইঁট বার করে নেব। '
|
কটূক্তি জয়ন্তর
এদিন আরএলডি নেতা তথা চৌধুরী অজিত সিং এর ছেলে জয়ন্ত মোদীর 'সরাব (মদ)' মন্তব্য়ের জবাবে, এক কটূক্তিতে করে গেরুয়া পার্টি নিয়ে মন্তব্য করেন। সেই ভিডিও এদিন প্রকাশ্যে আসে।

বাঘপাটে আরএলডির আঁতুর ঘর
উল্লেখ্য, উত্তর প্রদেশের বাঘপাট আর এলডির আঁতুরঘর। এই এলাকায় মোট ৪.৫ লাখ ভোটার রয়েছে। যার মধ্যে বেশির ভাগ জনসংখ্যাই মুসলিম। বাকি কয়েকাংশ দলিত অধ্যুষিত। এই এলাকায় গুজ্জরদের সংখ্যাও নেহাত কম নয়। আর এমন পোক্ত দূর্গে দাঁড়িয়ে অজিত পুত্র জয়ন্তর হুঙ্কার রীতিমত প্রাসঙ্গিক হয়ে উঠেছে।












Click it and Unblock the Notifications