আফগানিস্তান পরিস্থিতি নিয়ে মোদীর ৩ ঘণ্টাব্যাপী উচ্চ পর্যায়ের বৈঠক

এদিন আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে দিল্লির বুকে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে দিল্লি যে তালিবান শাসিত আফগান মুলুক নিয়ে বিশেষ চিন্তিত তা বারবার প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশর রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনা করেন। আফগান প্রতিবেশী রাশিয়া থেকে শুরু করে ইউরোপীয় জার্মানির রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন মোদীর বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, অজিত ডোভাল ও এস জয়শঙ্কর।

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে মোদীর উচ্চ পর্যায়ের বৈঠক

এদিকে, আফগানিস্তানের পরিস্থিতি কার্যত ক্রমেই ভয়ানক হচ্ছে। মার্কিন বাহিনি চলে যেতেই দেখা যাচ্ছে রাস্তা দিয়ে সারি সারি মৃতদেহের ভিড় রয়েছে । এরই মাঝে এদিন নরেন্দ্র মোদীর বৈঠক রীতিমতো তাৎপর্যের বার্তা রেখে গিয়েছে। তবে এরই মাঝে আফগানিস্তানে তালিবানি শাসন কায়েম হতেই তালিবানকে শুভেচ্ছা বার্তা দিয়েছে জঙ্গি গোষ্ঠী আল কায়দা। সেখানে কাশ্মীর নিয়ে প্রসঙ্গ তুলে আল কায়দা জানিয়েছে যে, তারা এবার কাশ্নীর কে মুক্ত দেখতে চায়। এক বিবৃতিতে আফগানিস্তানে তালিবান-রাজকে স্বাগত জানিয়ে তালিবানিদের প্রতি শুভেচ্ছা বার্তা জানিয়েছে জঙ্গি সংগঠন আল কায়দা। একই সঙ্গে আল কায়দার দাবি, 'ইসলামের শত্রুদের হাত থেকে মুক্ত' করতে হবে কাশ্মীরকে। কাবুল সহ সারা আফগানিস্তানে ছিল অনিশ্চয়তার পরিবেশ৷ বুধবার সকালে কাবুলের বহু জায়গায় ছিল টাকা তোলার জন্য লম্বা লাইন৷ ব্যাঙ্ক এবং এটিএম কিয়স্কের বাইরে দীর্ঘ লাইন ছিল এদিন৷ ভবিষ্যতের কথা ভেবে বহু আগে থেকেই টাকা তুলে রাখতে চাইছেন আফগানিস্তানের সাধারণ মানুষ৷ এদিকে, তারই মাঝে াফগান মুলুক থেকে নানান ধরনের নাশকতার ঘটনা উঠে আসছে তালিবানি সন্ত্রাস ঘিরে। ৩ ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক।

এদিকে, তালিবানের সঙ্গে এদিন প্রথমবার বৈঠকে বসে ভারত,তালিব বৈঠক নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দেওয়া হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে। বিবৃতিতে বলা হয়েছে, 'আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের সুরক্ষা, নিরাপত্তা এবং শীঘ্রই দেশে ফিরে আসা নিয়েই মূলত এদিনের বৈঠকে আলোচনা হয়।' সেখানে আটকে পড়া ভারতীয়রা যাতে সবরকম সুরক্ষা পান সেই বিষয়েও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে তালিব নেতাদের। অন্যদিকে গোটা আফগানিস্তানে পাঞ্জশির বাদে প্রায় ৯৮ শতাংশ এলাকা তালিবানেরা দখলে। তারা যেভাবে নিজেদের পছন্দের জায়গা হিসেবে একাধিক প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তা নিয়ে নিজেদের আপত্তির কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ভারত। এরপর পরিস্থিতি কোনদিকে যেতে পারে , তা নিয়ে বিশ্ব জুড়ে রয়েছে নানা ধরনের জল্পনা। তারপর এদিন মোদীর বৈঠক বেশ তাৎপর্যবাহী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+