নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী! কী কী সুবিধা রয়েছে জানেন?

একেবারে কাজ সম্পন্ন নতুন Parliament Building-এর। গত কয়েকদিন বছর ধরে নতুন সংসদ ভবন তৈরির কাজ চলছিল। অবশেষে তা উদ্বোধন হতে চলেছে। আগামী ২৮ মে অর্থাৎ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে নয়া সংসদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

আর তা দেশের প্রতি উৎসর্গ করা হবে। আজ বৃহস্পতিবার লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথা হয় বলে খবর। শুধু তাই নয়, নতুন সংসদ ভবন উদ্বোধনের জন্যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান স্পিকার।

নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী!

আর এরপরেই লোকসভার সচিবালয়ের তরফে একটি বার্তা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে যে, নতুন সংসদ ভবন নির্মানের কাজ শেষ হয়ে গিয়েছে। নতুন ভবনটি স্বনির্ভর ভারতের চেতনার প্রতীক বলেও উল্লেখ করা হয়েছে।

যদিও গত কয়েকদিন আগেই নয়া সংসদ ভবনের নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে বলে খবর সামনে আসে। কবে উদ্বোধন হবে তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়। অবশেষে নয়া সংসদ ভবন উদ্বোধন হতে চলেছে। নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর ২০২০ সালে ডিসেম্বর মাসে স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী।

'সেন্ট্রাল ভিস্তা' প্রকল্পের আওতায় নয়া এই ভবনটি তৈরি হয়েছে। যদিও এই প্রকল্প নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়। যদিও বিতর্কের মধ্যেই চলে কাজ। 'টাটা প্রজেক্টস লিমিটেড' নয়া সংসদ ভবন তৈরির কাজ করে। ১২০০ জনেরও বেশি সাংসদ বসতে পারবেন। আছে চারটি তলা।

থাকছে আধুনিক লাইব্রেরি, একাধিক কমিটি কক্ষ, খাবার জায়গা। এমনকি পার্কিংয়ের বিশাল সুবিধাও থাকছে। এছাড়াও ভারতীয় সংস্কৃতির একাধিক ছবি সংসদ ভবনে ফুটে উঠবে। দীর্ঘ সময় ধরে চলা কাজ বহুবার দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি মাসখানেক আগে সংসদ ভবনের কাজ খতিয়ে দেখেন। কথা বলেন কর্মীদের সঙ্গে। সেই ছবিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+