কর্নাটক থেকে পালালেন ওমিক্রন আক্রান্ত! নিখোঁজ আরও ১০ যাত্রী
কর্নাটক থেকে পালালেন ওমিক্রন আক্রান্ত! নিখোঁজ আরও ১০ যাত্রী
সেই ২০২০-র প্রথম করোনা সংক্রমণের পুনরাবৃত্তি! বিমানবন্দর থেকে উধাও ১০ জন যাত্রী। ইতিমধ্যেই দেশে প্রথম থাবা বসিয়েছে করোনার নয়া প্রজাতি ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় এর উৎপত্তি হলেও বর্তমানে গোটা বিশ্বের কমপক্ষে ২২টি দেশে পাওয়া গিয়েছে এই মারণ ভাইরাসের খোঁজ। এই নতুন প্রজাতির গতি প্রকৃতি নিয়ে যথেষ্ট ধন্দে রয়েছেন বিশেষজ্ঞরা। তার উপরে বিষফোঁড়া কর্ণাটকের ঘটনা।

যত কাণ্ড কর্ণাটকে
গতদিনই কর্ণাটকে আসা দুজনের দেহে মিলেছে দেশের প্রথম ওমিক্রন প্রজাতির খোঁজ। কিন্তু তাঁদের মধ্যে একজন নাকি ইতিমধ্যেই নিখোঁজ হয়েছেন! এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল কর্ণাটক সরকার। জানা গিয়েছে ৬৬ বছরের অই ব্যক্তি বেসরকারি পরীক্ষাকেন্দ্র থেকে নেগেটিভ রিপোর্ট বেড় করে বেমালুম চলে গিয়েছেন দুবাই! জানা গিয়েছে, রিপোর্ট নেগেটিভ আসার পর ২৭ নভেম্বর দুপুর ১২টা ৩৪ মিনিট নাগাদ ওই ব্যাক্তি হোটেল থেকে বিমান বন্দরে পৌঁছন এবং দুবাইয়ের ফ্লাইট ধরেন। আর এই খবর প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেছে সেই রাজ্যের প্রশাসন।
কোথায় গেলেন ১০ জন যাত্রী?
এই পর্যন্তও নাহয় ঠিক ছিল। কিন্তু ১০ গুন মাথাব্যাথা বাড়িয়ে কর্পূরের মত উবে গিয়েছেন ১০জন বিমান যাত্রী! গল্প নয়, এটাই সত্যি। কর্ণাটকের মন্ত্রী আর অশোক এক বিশেষ বৈঠক ডাকেন। সেখানে তিনি জানান, ১০ জন বিমানযাত্রী বিমান বন্দরে করোনা টেস্টের রিপোর্ট পাওয়ার আগেই পালিয়ে গিয়েছেন। তাঁদের খোঁজ শুরু করা হলেও লাগাতার তাঁদের মোবাইল ফোন বন্ধ রাখার খবর মিলেছে।
তবে এর মাঝে প্রশ্ন উঠছে একটাই, দ্বিতীয় ঢেউয়ে যেখানে দেশ কার্যত শ্মশানভূমিতে পরিণত হয়েছিল, সেখানে সামান্য করোনা টেস্ট করাতে এই গাফিলতি আর কিছু সংখ্যক ব্যক্তির অসচতনার মাসুল আদৌ কিভাবে চোকাতে চলেছে দেশ! অবশ্য কর্ণাটক সরকার আস্বস্ত করেছে যেভাবেই হোক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পুরোপুরি চেষ্টা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications