ডেল্টার চেয়ে ৩ গুণ বেশি সংক্রমক ওমিক্রন, গবেষকদের তথ্যে উদ্বেগে গোটা বিশ্ব

ডেল্টার চেয়ে ৩ গুণ বেশি সংক্রমক ওমিক্রন, গবেষকদের তথ্যে উদ্বেগে গোটা বিশ্ব

ভারতে ঢুকে পড়েছে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। কর্নাটকের মুখ্যমন্ত্রী বারবার যদিও দাবি করেছেন কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় সবরকম পদক্ষেপ করা হচ্ছে। এতে আশঙ্কার কিছু নেই দেশবাসীর। এই আজ সংসদেও আলোচনা হবে বলে জানা গিয়েছে। এদিকে আবার গবেষকরা দাবি করেছেন ডেল্টার চেয়েও বেশি সংক্রমক করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্ট।

ভারতে ওমিক্রন থাবা

ভারতে ওমিক্রন থাবা

এত পাহারার পরেও শেষ পর্যন্ত রোখা গেল না তাকে। ভারতে হানা দিল ওমিক্রন ভ্যারিটেন্ট। দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২ ব্যক্তির শরীরে ধরা পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। কর্নাটকে ২ ব্যক্তির শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। যদিও কর্নাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছে এতে আতঙ্কের কিছু নেই। তাঁদের সংস্পর্শে কারা এসেছিলেন তাঁর খোঁজ নেওয়া হয়ে গিয়েছে। তাঁদের নমুনাও করোনৈা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদিকে ওমিক্রন সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই গোটা দেশে আতঙ্ক ছড়িেয় পড়েছে।

রাজস্থানে ৫ জনের শরীরে সংক্রমণ

রাজস্থানে ৫ জনের শরীরে সংক্রমণ

ওমিক্রন আক্রান্ত কর্নাটকের এক ব্যক্তি এখন সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় জনের চিকিৎসা চলছে। জানা নিয়েছে তিনি একজন চিকিৎসক। তাঁর সংস্পর্ষে এসেছিলেন যাঁরা রাজস্থানের ৫ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত বলে খবর পাওয়া গিয়েছে। তাঁেদর নমুনা জেরাম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। তবে রাজস্থানে এই ৫ জনের শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়ার পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দেশে।

ডেল্টার চেয়েও বেশি সংক্রামক

ডেল্টার চেয়েও বেশি সংক্রামক

করোনা ভাইরাসের যেকটি ভ্যারিয়েন্ট এখনও পর্যন্ত প্রকাশ্যে এসেছে তার মধ্যে ওমিক্রন সবচেয়ে বেশি সংক্রামক বলে দাবি করেছেন গবেষকরা। তাঁরা জানিয়েছেন ডেল্টার থেকে তিনগুন বেশি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট। যদিও দক্ষিণ আফ্রিকার চিকিৎসকরা জানিয়েছেন যাঁদের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে তাঁদের মৃদু উপসর্গই দেখা গিয়েছে। মহামারী বিশেষজ্ঞরা জানিয়েছেন গত দুটি ভ্যারিয়েন্টের থেকে বেশি ক্ষমতা রাখে ওমিক্রন। সেরে ওঠার পরেও দ্বিতীয়বার আক্রান্ত হতে পারেন ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিতরা।

উদ্বেগ প্রকাশ হু-র

উদ্বেগ প্রকাশ হু-র

ওমিক্রন ভ্যারিয়েন্টকে হালকা ভাবে নিলে গবে না। আগে থেকেই সতর্ক করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। সব দেশকেই এই নিয়ে সতর্ক করেছেন তিনি। এদিকে ওমিক্রন সংক্রমন থাবা বসিয়েছে আমেরিকাতেও। কাজেইআন্তর্জাতিক উড়ান পরিষেবা নিয়ে আরও সতর্ক হতে হবে ভারতকে। ইতিমধ্যেই ১২টি দেশকে ঝুঁকিপূর্ন হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সব দেশ থেেক আসা যাত্রীদের আরটি-পিিসআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। করোনা পরীক্ষা করা ছাড়া বিমানবন্দর থেকে বেরোতে পারবেন না তাঁরা এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+