Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতেও খোঁজ মিলল চিনের Omicron-এর সাবভেরিয়েন্ট BF.7-এর! আক্রান্ত চার

চিনের মাটিতে ফের করোনার বাড়বাড়ন্ত! ব্যাপক ভাবে ছড়াচ্ছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্ট BF.7 (Omicron sub-variant BF.7)। নয়া ভ্যারিয়েন্ট নিয়ে ইতিমধ্যে আতঙ্ক তৈরি হয়েছে গোটা বিশ্বেই। এমনকি এই বিষয়ে বিশেষ ভাবে

চিনের মাটিতে ফের করোনার (Covid) বাড়বাড়ন্ত! ব্যাপক ভাবে ছড়াচ্ছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্ট BF.7 (Omicron sub-variant BF.7)। নয়া ভ্যারিয়েন্ট নিয়ে ইতিমধ্যে আতঙ্ক তৈরি হয়েছে গোটা বিশ্বেই। এমনকি এই বিষয়ে বিশেষ ভাবে চিন্তিত ভারতও।

আর এই অবস্থায় করোনা পরিস্থিতি নিয়ে সমস্ত রাজ্যের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সহ আধিকারিকরা। আর এর মধ্যেই ভারতেও সাব ভ্যারিয়েন্ট BF.7-এ আক্রান্তের খোঁজ মিলল।

নয়া এই ভ্যারিয়েন্টের সংক্রমণ

নয়া এই ভ্যারিয়েন্টের সংক্রমণ

জানা যাচ্ছে, ভারতে তিনজনের শরীরে নয়া এই ভ্যারিয়েন্টের সংক্রমণ পাওয়া গিয়েছে। যার মধ্যে দুজন গুজরাতের বলে জানা যাচ্ছে। এবং ওডিশার একজন নয়া এই ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানা যাচ্ছে। আর তা সামনে আসার পরেই ওই সমস্ত রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। চিকিৎসকরা কড়া নজর রাখছে বলে খবর। যদিও বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি চিনের মাটিতে পাওয়া sub-variant BF.7-এ ভারতে আক্রান্ত হয়েছেন চারজন।

জুলাই মাসে ভারতে নয়া ভ্যারিয়েন্ট পাওয়া যায়

জুলাই মাসে ভারতে নয়া ভ্যারিয়েন্ট পাওয়া যায়

নয়া ভ্যারিয়েন্ট BF.7 নিয়ে ইতিমধ্যে গবেষণা শুরু করেছেন বিশেষজ্ঞরা। তবে তথ্য বলছে জুলাই মাসে ভারতে নয়া ভ্যারিয়েন্ট BF.7-এ আক্রান্ত হন একজন। এরপর সেপ্টেম্বর এবং নভেম্বরেও বেশ কয়েকজন ভারতে আক্রান্ত হন বলে জানা যাচ্ছে। গবেষকরা বলছেন, BF7 ভ্যারিয়েন্ট আসলে BA.5-এর sub lineage। চিনে ব্যাপক ভাবে সংক্রমণের পিছনে দায়ী এই ভ্যারিয়েন্ট। এমনকি বিশ্বের একাধিক দেশে নয়া এই ভ্যারিয়েন্টের খোঁজ মিলছে বলেও দাবি করা হচ্ছে। আর এর মধ্যে ভারতের মাটিতে নয়া এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেন বেশ কয়েকজন।

করোনা সংক্রান্ত কমিটি তৈরির নির্দেশ

করোনা সংক্রান্ত কমিটি তৈরির নির্দেশ

প্রতিবেশী ওডিশাতেও নয়া ভ্যারিয়েন্ট BF.7-এ আক্রান্ত এক। আর সেদিকে তাকিয়ে আগাম সতর্ক রাজ্য সরকার। আজ বুধবার একাধিক ইস্যুতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই করোনার বাড়বাড়ন্ত নিয়ে কথা হয়। আর এরপরেই একটি করোনা সংক্রান্ত কমিটি তৈরির নির্দেশ দেন প্রশাসনিক প্রধান। যেখানে চিকিৎসক এবং বিশেষজ্ঞ সবাই থাকবেন বলে জানিয়েছেন তিনি। এই কমিটি পুরো পরিস্থিতির উপর নজর রাখবে বলে জানা যাচ্ছে। আর সেই মতো নতুন করে পরিকাঠামো তৈরির কথাও বলছেন মুখ্যমন্ত্রী।

করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রনে

করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রনে

অন্যদিকে রাজ্যে করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রনে। দৈনিক সংক্রমণ ১০ এর নীচে নেমে গেছে। এই অবস্থায় প্রত্যেকদিনের বুলেটিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন স্বাস্থ্য দফ তর। কিন্ত্য নতুন করে করোনা শঙ্কা শুরু হতেই তা চালু রাখছে স্বাস্থ্য দফতর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+