সিঙ্গাপুরে সংক্রমণ বৃদ্ধিতে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট! ভারতে উপস্থিতি নিয়ে কোন পর্যবেক্ষণ বিজ্ঞানীদের

সারা বিশ্বের সঙ্গে ভারতেও নতুন করে সংক্রমণের আশঙ্কা তৈরি করছে ওমিক্রনের একাধিক সাব ভ্যারিয়েন্ট। সিঙ্গাপুরে ইতিমধ্যেই ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট XBB-র হদিশ পাওয়া গিয়েছে। যে কারণে সেখানে সংক্রমণ বৃদ্ধি হয়েছে। ভারতেও সেই

সারা বিশ্বের সঙ্গে ভারতেও নতুন করে সংক্রমণের আশঙ্কা তৈরি করছে ওমিক্রনের একাধিক সাব ভ্যারিয়েন্ট। সিঙ্গাপুরে ইতিমধ্যেই ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট XBB-র হদিশ পাওয়া গিয়েছে। যে কারণে সেখানে সংক্রমণ বৃদ্ধি হয়েছে। ভারতেও সেই ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। বর্তমানে ভারতে সংক্রমিতদের ১০ থেকে ১৫ শতাংশ এই ভ্যারিয়েন্টের দ্বারাই আক্রান্ত বলে জানা গিয়েছে।

সিঙ্গাপুরে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট

সিঙ্গাপুরে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট

সিঙ্গাপুরে নতুন যে সাব-ভ্যারিয়েন্ট XBB-র খোঁজ পাওয়া গিয়েছে, তা আগেকার BA.2.75 এবং BJ.1-এর সংমিশ্রণ। গত অগাস্টে সিঙ্গাপুরে এর উপস্থিতি প্রথম শনাক্ত করা হয়েছিল। বর্তমানে সিঙ্গাপুরে সংক্রমণ বৃদ্ধির জন্য এই সাব ভ্যারিয়েন্টকেই দায়ী করা হচ্ছে।

ইউরোপ-আমেরিকা দাপাচ্ছে BA.5

ইউরোপ-আমেরিকা দাপাচ্ছে BA.5

ভারতে কোনও লক্ষণ না পাওয়া গেলেও এই মুহূর্তে ইউরোপ-আমেরিকা দাপিয়ে বেড়াচ্ছে অত্যন্ত অপ্রতিরোধী ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BA.5-এর সাব লিনিয়েজ BQ.1 এবং BQ.1.1।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিডিসি বলেছে, বর্তমানে সেখানকার সংক্রমণের ১০ শতাংশ হল এই দুই সাব ভ্যারিয়েন্ট। ব্রিটেনে এর সংক্রমণের হার ১-২ শতাংশের মতো। তবে এখনই নয়, জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে নাইজেরিয়া, জাপান, ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক এবং ইতালির মতো দেশ থেকে এই দুই সাব লিনিয়েজ সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে।

মিউট্যান্ট BA.2.75-এর অধীনেই রয়েছে

মিউট্যান্ট BA.2.75-এর অধীনেই রয়েছে

বিশ্লেষকরা বলেছেন এখন বিশ্বে যেসব ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াচ্ছে, সবই ওমিক্রনেরই অংশ। সময়ের সঙ্গে সঙ্গে শুধু নাম পরিবর্তিত হচ্ছে। এদের প্রবণতার ওপরে নির্ভর করে নতুন করে শ্রেণিবদ্ধ করা হচ্ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এইসব ভ্যারিয়েন্টের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। পশ্চিমের দেশগুলিতে যেগুলির জন্য সংক্রমণ ছড়াচ্ছে সেগুলির উপস্থিতি ভারতেও রয়েছে বলেই জানিয়েছেন তাঁরা। এখনও পর্যন্ত যেসব ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াচ্ছে, সেগুলি মিউট্যান্ট BA.2.75-এর অধীনে রয়েছে বলেও জানা গিয়েছে। ভারতে এব্যাপারে নজরদারি চালাচ্ছে INSACOG। সারা দেশের ৫৪ টি ল্যাবকে যুক্ত করে একটি গ্রুপ তৈরি করা হয়েছে। যারা ভারতে কোভিডের জিনোমিক বৈশিষ্ট্যগুলিকে পর্যবেক্ষণ করছে।

উদ্বিগ্ন হওয়ার কারণ নেই

উদ্বিগ্ন হওয়ার কারণ নেই

BA.5 কে ভারতে প্রথম শনাক্ত করা হয়েছিল গত মে মাসে। এর সাব লিনিয়েজ গল BQ.1, BQ.1.1। যার বেশিরভাগ পাওয়া গিয়েছিল মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ থেকে। চিনের বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা এখনও পর্যন্ত XBB কে পরীক্ষিত এবং সব থেকে বেশি সংক্রমিত বলেই জানিয়েছেন। তাঁরা আরও বলেছেন XBB BA.2.75.2 সব রকমের অনাক্রম্যতাকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে ভারতের INSACOG-র সদস্যের মতে এই মুহূর্তে ভারতে সুপার স্প্রেডার হল BA.2.75।
INSACOG-র তরফে বলা হয়েছে, XBB-র ফলে সংক্রমণ বাড়লেও, তাতে গাসপাতালে ভর্তি হওয়া কিংবা মৃত্যুর ক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার মতো সেরকম কোনও প্রমাণ পাওয়া যায়নি। সিঙ্গাপুরেও একই অবস্থা বলেও জানানো হয়েছে ওই সংস্থার তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+