৩৫টি মিউটেশন হলেও ওমিক্রনে ভয়াবহতা কম, বড় গবেষণায় উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য
৩৫টি মিউটেশন হলেও ওমিক্রনে ভয়াবহতা কম, বড় গবেষণায় উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য
ওমিক্রনের মিউটেশন অনেক বেশি হচ্ছে , কিন্তু এর ভয়াবহতা অনেকটাই কমে। এর প্রভাব অনেকটাই হালকা। এমনটাই জানাচ্ছে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের নতুন গবেষণা।

কী বলছে নয় গবেষনা
এই হাসপাতাল ওমিক্রন নিয়ে একটি বড় গবেষণা করে। সেখানে দেখা গিয়েছে এর ৩৫টি মিউটেশন হয়েছে। এর মধ্যে ৩২টি চেনা গেলেও স্পাইক প্রোটিনে থাকা তিনটি মিউট্যান্টকে এখনও চেনা যায়নি। হাসপাতাল দাবি করছে ওমিক্রন নিয়ে হওয়া অন্যতম সেরা গবেষণাটি হয়েছে তাঁদের ল্যাবটরিতে। ল্যাবে এর জিনোম সিকোয়েন্স করা হয়। ১৩ জন রোগীর থেকে নমুনা এই জিনোম সিকোয়েন্স করা হয়। হাসপাতালের চিকিৎসা বিজ্ঞানীরা জানাচ্ছেন, উহান থেকে পাওয়া করোনার প্রথম ও মূল ভাইরাসের সঙ্গে এর তুলনা করেন। সেখানেই দেখেন এর ৩৫ টি মিউটেশন হয়েছে, যার মধ্যে তিনটিকে এখনও চেনা যায়নি। বাকি ৩২ টি মিউটেশন দক্ষিণ আফ্রিকা জাত বলে জানিয়েছেন তাঁরা।
জিনোম সিকোয়েন্স করে তাঁরা এটাও দেখেছেন যে যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই উপসর্গহীন এবং তাদের উপর ওমিক্রনের প্রভাব খুবই কম।
দিল্লির করোনা পরিস্থিতি
এদিকে দিল্লির করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসকরা বলছেন, রাজধানীর পরিস্থিতি খুবই খারাপ। এখানে হোটেল, পাব বন্ধ করে ভালো সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১০০শতাংশ ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত একদম সঠিক। কারণ দিল্লিতে যে ভাবে করোনা বাড়ছে সেই অনুযায়ী সংক্রমণ এখনই কমার কোনও লক্ষণ নেই। আরও বাড়তে পারে আক্রান্তের সংখ্যা। এই সময়টা যারা বয়স্ক এবং যাদের কো-মর্বিডিটি আছে তাদের জন্য খুব বিপজ্জনক। তাই সাবধানতা এবং বিধি কড়া ভাবে পালনের প্রয়োজনীয়তা আছে। না হলে হাসপাতালে রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যেতে পারে।












Click it and Unblock the Notifications