Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অন্য প্রজাতির মতো ওমিক্রন ফুসফুসের ওপর কম প্রভাব ফেলে, দাবি নতুন গবেষণায়

ওমিক্রন ফুসফুসের ওপর কম প্রভাব ফেলে

বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন ভ্যারিয়েন্টে ইতিমধ্যেই আক্রান্ত একাধিক দেশ। এই ভ্যারিয়েন্টের প্রকৃতি বোঝার জন্য চলছে বেশ কিছু গবেষণাও। তবে সম্প্রতি প্রকাশিত একগুচ্ছ গবেষণায় জানা গিয়েছে যে দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন যেভাবে ফুসফুসে হামলা করছে তা দেখে বোঝা যাচ্ছে যে অন্যান্য কোভিড প্রজাতির চেয়ে এই ওমিক্রন কম গুরুতর হতে পারে।

অন্য প্রজাতির মতো ওমিক্রন ফুসফুসের ওপর কম প্রভাব ফেলে, দাবি নতুন গবেষণায়


নিউ ইয়র্ক টাইমসের মতে, ইঁদুর ও ইঁদুরের এক প্রজাতির ওপর গবেষণা করে দেখা গিয়েছে যে ওমিক্রন ফুসফুসকে কম ক্ষতি করছে বরং তার বদলে নাক, গলা ও শ্বাসনালীতে সীমাবদ্ধ ছিল। নিউইয়র্ক টাইমসে বলা হয়েছে, আগের কোভিডের ভ্যারিয়েন্টগুলি ফুসফুসকে ক্ষতি করত ও একাধিক শ্বাস–প্রশ্বাসের সমস্যা দেখা দিত। বায়ুর মাধ্যমে কীভাবে করোনা ভাইরাস সংক্রমিত হয় সংক্রান্ত গবেষণার জীববিদ রোল্যান্ড ইলস এ প্রসঙ্গে বলেন, '‌এটা বলা ন্যায়সঙ্গত হবে যে এই রোগের ধারণা দেখে বোঝা যাচ্ছে যে এটি শ্বাসপ্রশ্বাস পদ্ধতির ওপরের পদ্ধতির ওপর প্রভাব ফেলে।’‌

একাধিক গবেষণার একটি মধ্যে থেকে জানা গিয়েছে যে ফুসফুসে ওমিক্রনের মাত্রা অন্যান্য প্রজাতির স্তরের এক দশমাংশ বা কম। বেশ কিছু অন্যান্য গবেষণায় দেখা গিয়েছে যে ডেল্টা ভ্যারিয়েন্ট বা পূর্বের করোনা ভাইরাসের অন্য প্রজাতির চেয়ে ওমিক্রন অনেকটাই মৃদু। তবে গবেষণাগুলি প্রিপ্রিন্ট আকারে অনলাইনে পোস্ট করা হয়েছিল, যার অর্থ সেগুলি এখনও অন্যান্য বিজ্ঞানীদের দ্বারা পর্যালোচনা করা হয়নি এবং তাররই বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হবে ৷

নভেম্বরের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকা ও বোৎসওয়ানায় প্রথম এই ওমিক্রন সনাক্ত হয়। এটা খব দ্রুত দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়ে, ডিসেম্বরের মাঝামাধি সময়ে এই দেশে দৈনিক ২৬ হাজার করে ওমিক্রন করোনায় আক্রান্তের রিপোর্ট আসতে থাকে। এই ভ্যারিয়েন্ট বর্তমানে ছড়িয়েএ পড়েছে একশোরও বেশি দেশে। এই ভ্যারিয়েন্ট টিকাকরণ হয়েছে তাঁদের এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন মানুষদের সংক্রমিত করছে। অনেক গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে ওমিক্রন, এখন কিছু দেশে প্রভাবশালী স্ট্রেন ঠিকই, তবে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি সেভাবে নেই, তবে হু এখনও ওমিক্রন নিয়ে সতর্ক থাকতে বলেছে। ভারতেও ওমিক্রন বাড়ছে হু হু করে। শনিবার এই দেশে ১৪৩১ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+