শিয়রে ওমিক্রন, চল্লিশোর্ধ্বদের জন্য বুস্টার ডোজের কথা ভাবছেন বিশেষজ্ঞরা
তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনও কাটেনি। এর মধ্যেই ভারতে ঢুকে পড়েছে কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রন। কর্নাটকে দু'জনের দেহে পাওয়া গিয়েছে এই নতুন ভ্যারিয়েন্ট। এমতাবস্থায় বুস্টার ডোজের পক্ষে সওয়াল করল INSACOG।
তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনও কাটেনি। এর মধ্যেই ভারতে ঢুকে পড়েছে কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রন। কর্নাটকে দু'জনের দেহে পাওয়া গিয়েছে এই নতুন ভ্যারিয়েন্ট। এমতাবস্থায় বুস্টার ডোজের পক্ষে সওয়াল করল INSACOG।
বৃহস্পতিবার দেশের চল্লিশোর্ধ্ব নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার উপদেশ দিল করোনা নিয়ে গবেষণারত সংস্থাটি৷

কী বলছে INSACOG?
বৃহস্পতিবার ইন্ডিয়ান সার্স-কোভিড-২-জিনোম কনস্টর্টিয়াম বুস্টার ডোজের উপদেশ দিয়েছে৷ এই প্রথম ভারতের কোনও সরকারি সংস্থা বুস্টার ডোজের পক্ষে মত দিল৷ এতদিন ধরে বিশেষজ্ঞরা সর্বপ্রথম দেশের সমস্ত নাগরিকদের টিকাকরণের পক্ষে সওয়াল করেছিলেন। এবার তার সঙ্গেই চল্লিশোর্ধ্ব নাগরিকদের বুস্টার ডোজ দেওয়া হোক বলে উপদেশ দিল INSACOG। সাধারণত কেন্দ্রীয় সরকারকে ভ্যাকসিন সংক্রান্ত সমস্ত উপদেশ দেয় ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ এবং INSACOG। তাই INSACOG এর এই উপদেশকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। জানা গিয়েছে, ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টের শনাক্তকরনের আগেই এই উপদেশ দিয়েছিল তারা৷

বুস্টার ডোজই কমাবে ঝুঁকি!
INSACOG এর মতে, সমস্ত নাগরিকদের টিকাকরণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা চল্লিশোর্ধ্ব নাগরিকদের বুস্টার ডোজ দেওয়া উচিত। বর্তমানে টিকার দু'টি ডোজ ওমিক্রনের বিরুদ্ধে বিশেষ কার্যকরী নয়৷ সেক্ষেত্রে বুস্টার ডোজে অন্যান্য রোগব্যধির ঝুঁকিও অনেকটাই কমিয়ে দেয়।

ভ্যাকসিনের দু'টি ডোজের কার্যকারীতা কম!
ভারতীয় গবেষণায় দেখা যাচ্ছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের কার্যকারীতা দাবির চেয়ে অনেকটাই কম। আর এই ফাঁক গলেই সংক্রমণ ছড়াতে পারে ওমিক্রন৷ এর আগে কোভিডে আক্রান্ত ব্যক্তিও সংক্রামিত হতে পারেন৷ ফরিদাবাদের ট্রান্সলেশনাল হেলথ সাইন্স ইন্সটিটিউটের গবেষণা অনুযায়ী, কোভিশিল্ডের দুটি ডোজ কোভিড এর বিরুদ্ধে ৬৩ শতাংশ সুরক্ষা প্রদান করে৷ এই ভ্যাকসিন বাকি রোগের বিরুদ্ধে ৮৫ শতাংশ সুরক্ষা প্রদান করে। কোভ্যাক্সিন নিয়ে অবশ্য একই রকমের কোনও গবেষণা রিপোর্ট সামনে আসেনি৷

তিনটি ডোজ নেওয়া ব্যক্তিরা বেশি সুরক্ষিত!
পাঁচ মাস আগে টিকার দু'টি ডোজ নিয়েছেন যাঁরা তাঁদের তুলনায় তিনটি ডোজ নেওয়া মানুষরা কোভিড জনিত কারণে হসপিটালাইজেশনে ৯৩ শতাংশ বেশি সুরক্ষিত৷ একইভাবে তারা কোভিড জনিত মৃত্যুর হাত থেকে ৮১ শতাংশ বেশি সুরক্ষিতও বটে৷ লিঙ্গভেদে এবং বয়স ভেদে (৪০-৬৯) টিকার কার্যকারিতা একই রয়েছে বলে জানা গিয়েছে৷

যা বলছে বিশেষজ্ঞ সংস্থাটি
INSACOG-র মতে বাকি সমস্ত ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের টিকাদান এবং ৪০ বছর বা তার বেশি বয়সীদের জন্য একটি বুস্টার ডোজ দেওয়া শুরু করা উচিৎ, প্রথমে সবচেয়ে বেশি-ঝুঁকি/হাই-এক্সপোজারগুলিকে লক্ষ্য করে বুস্টার ডোজ দেওয়া যেতে পারে, যেহেতু বর্তমানে ভ্যাকিসনের দ্বারা তৈরি অ্যান্টিবডিগুলি নিরপেক্ষ ওমিক্রনকে নিষ্ক্রিয় করার জন্য পর্যাপ্ত বলে মনে করছে না কোনও মহলই। তবে ওমিক্রনের ক্ষেত্রে যদিও গুরুতর রোগের ঝুঁকি এখনও সেরকম পর্যায়ে যায়নি।












Click it and Unblock the Notifications