তৃতীয় ওয়েভের সঙ্কেত, ভয়ঙ্কর গতিতে ভারতে ডেল্টার জায়গা নিচ্ছে ওমিক্রন! দাবি সরকারি আধিকারিকের
ভারতে ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস। চোখ রাঙাচ্ছে ওমিক্রন। ক্রমশ খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছে অবস্থা। আর এই অবস্থায় আরও বিপদের মুখে দেশ? এমনটাই আশঙ্কার কথা। সরকারি এক আধিকারিকের মন্তব্য অনুযায়ী, ভারতে ডেল্টা ভ্যারিয়েন
ভারতে ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস। চোখ রাঙাচ্ছে ওমিক্রন। ক্রমশ খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছে অবস্থা। আর এই অবস্থায় আরও বিপদের মুখে দেশ? এমনটাই আশঙ্কার কথা। সরকারি এক আধিকারিকের মন্তব্য অনুযায়ী, ভারতে ডেল্টা ভ্যারিয়েন্টের জায়গা ভয়ঙ্কর গতিতে নিতে চলেছে করোনার নয়া এই ভ্যারিয়েন্ট।

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই আধিকারিক জানিয়েছেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে ভারতে।
শুক্রবার দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৩০৯ জন। এক ধাক্কায় দেশে মোট সংক্রমন হাজ্র ছাড়িয়ে গেল। দেশে এই মুহূর্তে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১২৭০। পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমনও। গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৬,৭৬৪ জন। ২২০ জনের মৃত্যু হয়েছে।
ওমিক্রনেও দেশে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টাতে দুজনের মৃত্যুর খবর সামনে এসেছে। প্রথম ম্রিতু মহারাষ্ট্রে এবং দ্বিতীয় মৃত্যু উদয়পুরে ঘটেছে।
যে সমস্ত রাজ্যে ওমিক্রন ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে সে রাজ্যগুলির প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। সংক্রমণের নিরিখে এরপরেই দিল্লি রয়েছে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে দ্রুত ওমিক্রন আক্রান্ত প্রথম ১০ এ থাকা রাজ্যগুলির মধ্যে ঢুকে আসছে পশ্চিমবঙ্গের নাম। এই রাজ্যেও ভয়ঙ্করভাবে ছড়াচ্ছে ওমিক্রন। এখনও পর্যন্ত রাজ্যে ওমিক্রন আক্রান্ত ১৭। করোনাও পাল্লা দিয়ে বাড়ছে।
এই অবস্থায় দেশের অন্যতম বিখ্যাত ভাইরোলজিস্ট ডক্টর Gagandeep Kang বলেন, আমাদের করোনা ভাইরাসের একাধিক ভেরিয়েন্টের সঙ্গে চলতে হবে। কারণ একটা মহামারী হঠাত করে শেষ হয়ে যাওয়ার নয়। তবে আশার কথা এটাই যে আমরা এই মুহূর্তে অনেকটাই এগিয়ে গিয়েছে বলে দাবি Gagandeep Kang-এর।
তাঁর মতে, দুবছর আগে অর্থাৎ প্রথম ভাইরাস যখন আছড়ে পড়ল বিশ্বে সেই সময়ের অবস্থায় নেই।
অন্যদিকে করোনা-ওমিক্রন মহামারীর আতঙ্কে এখন কাঁপছে গোটা বিশ্ব। এবার তারই মধ্যে নতুন এক রোগ হানা দিয়েছে ইজরায়েলে। ইজরায়েলে 'ফ্লোরোনা' রোগের প্রথম কেস শনাক্ত করা হয়েছে। কোভিড-১৯ এবং ইনফ্লুয়েঞ্জার ডাবল সংক্রমণে কাঁপতে শুরু করেছে ইজরায়েল। অদূর ভবিষ্যতে তা বিশ্বের কাছে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এমনটাই মত চিকিৎসকদের। সব মিলিয়ে ২০২২ নতুন বছর খুব একটা ভালো কাটবে না বলেই মনে করছেন একাংশ।












Click it and Unblock the Notifications