ওমিক্রন সংক্রমণ বাড়ছে, সেপ্টেম্বর পর্যন্ত পিছলো জনগণনার কাজ
ওমিক্রন সংক্রমণ বাড়ছে, সেপ্টেম্বর পর্যন্ত পিছলো জনগণনার কাজ
২০২১ সালের ঘটনা, কোভিডের জেরে পিছিয়ে দেওয়া হয়েছিল আদমশুমারীর কাজ। সেনসাস-২০২১ এর প্রথম পর্যায় তথা সাধারণ মানুষের যাবতীয় তথ্য সংগ্রহ এবং ন্যাশনাল পপুলার রেজিস্টারে তা আপডেট করার কাজে বাধা দিয়েছিল কোভিড। এবার জানা গেল, এখনই শুরু হচ্ছে না সেই কাজ। অন্তত এই বছরের সেপ্টেম্বর অবধি পিছিয়ে গেল জনগণনা প্রক্রিয়া।

কতদিন বন্ধ কাজ?
নিয়ম অনুযায়ী, জনগণনা শুরুর অন্তত তিন মাস আগে জেলা, উপজেলা, তহসিল, পুলিশ স্টেশন ইত্যাদির সীমানা বেঁধে দিতে হয়। গত বছরের ডিসেম্বর মাসে রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া জানিয়েছিলেন, অন্তত ২০২২ সালের জুন মাস অবধি সেই কাজ স্থগিত করতে হবে। সেই অনুযায়ী, যদি জুন মাসেও সীমানা বেঁধে দেওয়া শুরু হয়। সেপ্টেম্বরের আগে জনগণনা প্রক্রিয়া শুরু হওয়ার কোনও সম্ভাবনাই থাকে না৷

কতদিন ছাড়া হয় আদমশুমারী?
প্রত্যেক দশ বছর বাদে আদমশুমারী হয়। কাজেই গতবারের পর যে যে বদল এসেছে প্রশাসনিক এলাকায়। কেন্দ্রীয় রিপোর্টে সেই সমস্ত কিছুর উল্লেখ থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, ২০২১ সালের জুন মাস অবধি ভারতের জেলার সংখ্যা ৭৩৬টি। ২০১১ সালে যা কিনা ছিল মাত্র ৬৪০টি৷ উপজেলার সংখ্যাও বেড়ে ৫৯২৫ থেকে ৬৭৫৪ হয়েছে গত দশ বছরে। মফস্বলের সংখ্যা বেড়েছে ৪০৪১ থেকে ৪৬৫৭। তবে ক্রমশই কমেছে গ্রামের সংখ্যা। ২০১১ সালে যেখানে ৬,৪০,৯৩৪টি গ্রাম ছিল, ২০২১ সালে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৬,৩৯,০৮৩টি।।

কবে থেকে শুরু হতে পারে কাজ?
সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের এপ্রিল-সেপ্টেম্বর মাসেই জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা ছিল।দ্বিতীয় পর্যায়ের কাজও শেষ হওয়ার কথা ছিল গত বছরের মার্চ মাসের মধ্যেই। কিন্তু মাঝে হঠাৎই কোভিড আছড়ে পড়ায় ভেস্তে যায় সবটা। ২০২০ সালের জুলাই মাসে আরজিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, অতিমারির প্রকোপ শেষেই শুরু হবে আদমশুমারীর কাজ। কোভিডের প্রকোপ বাড়ায় তারিখও পেছোতে থাকে। প্রথমে ২০২০ সালের ৩১ ডিসেম্বর এবং পরে ২০২১ সালের ৩১ ডিসেম্বর অবধি পিছিয়ে দেওয়া হয় আদমশুমারির প্রথম পর্যায়ের কাজ শুরু হওয়ার তারিখ৷ এখন জানানো হয়েছে, চলতি বছরের ৩০ জুনের পরই শুরু হবে এই কাজ৷
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications