Omicron in India: বড় র্যালি-রোড শো করার উপযুক্ত পরিবেশ নেই, কমিশনকে জানালেন ভি কে পাল
দেশে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা! সংক্রমণের নিরিখে প্রত্যেকদিন তৈরি হচ্ছে নয়া রেকর্ড। গত ২৪ ঘন্টায় দেশে প্রায় ৯০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ধীরে ধীরে পরিস্থিতি ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। রীতিমত ভয় ধরা
দেশে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা! সংক্রমণের নিরিখে প্রত্যেকদিন তৈরি হচ্ছে নয়া রেকর্ড। গত ২৪ ঘন্টায় দেশে প্রায় ৯০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ধীরে ধীরে পরিস্থিতি ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। রীতিমত ভয় ধরাচ্ছে করোনা সংক্রমণ।
এর সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। আর এই পরিস্থিতিতে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন দেশকে আরও বিপদের দিকে ঠেলে দেবে না তো? প্রশ্ন ওয়াকিবহালমহলের।

একেবারে উপযুক্ত পরিবেশ নেই
যদিও এই অবস্থায় নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক সারছেন জাতীয় নির্বাচন কমিশন। দেশে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য নিচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। আর এই অবস্থায় জাতীয় নির্বাচন কমিশনকে উদ্বেগজনক তথ্য জানালেন নীতি আয়োগের সদস্য এবং কোভিড টাস্ক ফোর্সের দায়িত্বে থাকা ভি কে পাল। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশের যা করোনা পরিস্থিতি তাতে বড় র্যালি-রোড শো করার একেবারে উপযুক্ত পরিবেশ নেই। এই অবস্থায় একেবারে এই সমস্ত কাজ করা উচিৎ নয় বলেও দাবি ভি কে পালের।

ওমিক্রনের বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় কমিশন
উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, গোয়া, পঞ্জাব এবং মনিপুরে বিধানসভা ভোট রয়েছে। এই অবস্থায় ভোট না করার পক্ষেই বহু মানুষ। কিন্তু এই বিষয়ে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের কাছেই ছেড়েছে কেন্দ্র। সম্প্রতি এই রাজ্য এবং স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে বৈঠক হয়। পাঁচ রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক এই সমস্ত রাজ্যগুলিতে দ্রুত ভ্যাকসিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে। তবে যেভাবে একাধিক রাজ্যে ওমিক্রন বাড়ছে তাতে ভোট হওয়া সংশয় কমিশনই।

স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক কমিশনের
দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করতে গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এই পাঁচ রাজ্যের ভ্যাকসিনেশনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একেবারে ডেটা তুলে ধরে চলে আলোচনা। তবে উত্তরাখন্ড এবং গোয়াতে এই মুহূর্তে প্রায় ১০০ শতাংশ ভ্যাকসিনেশন হয়েছে। কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিনেশন হওয়ার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে উত্তরপ্রদেশ, মনিপুর। এই রাজ্যগুলির থেকেও পিছিয়ে পঞ্জাব।

প্রচার-মিছিল নিয়ে বৈঠক কমিশনের
পাঁচ রাজ্যের ভোট হলে তা হবে মার্চ-এপ্রিল মাসে। বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, সেই সময়ে দেশ সংক্রমণ শীর্ষে জায়গাতে পৌঁছতে পারে। ফলে সেখানে দাঁড়িয়ে ভোট ঘোষণাতে কিছুটা ধীরে চলো নীতি কমিশনের। দফায় দফায় আলোচনা সারছেন কমিশন কর্তারা। পোলিং স্টেশন তৈরি থেকে বিধি মেনে ডোর টু ডোর প্রচার সহ মিটিং, মিছিল কীভাবে তা নিয়ে সম্প্রতি বৈঠক সেরেছেন কমিশনের আধিকারিকরা। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি জাতীয় নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications