ওমিক্রন থাবা বসাচ্ছে কাদের উপর, শিশুদের নিয়ে উদ্বেগে গবেষকরা

ওমিক্রন থাবা বসাচ্ছে কাদের উপর, শিশুদের নিয়ে উদ্বেগে গবেষকরা

ওমিক্রমণ সংক্রমণ বেশি ছড়াচ্ছে শিশুদের মধ্যে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন দক্ষিণ আফ্রিকার চিকিৎসকরা। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন ১৬,০৫৫ জন। আর মারা গিয়েছেন ২৫ জন। ওমিক্রন ভ্যারিয়েন্টে যাঁরা আক্রান্ত হচ্ছেন তাঁদের মদু উপসর্গ দেখা দিচ্ছে বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা। এদিকে গবেষকরা দাবি করেছেন ডেল্টার থেকে ৩ গুণ বেশি সংক্রামক ওমিক্রন।

ওমিক্রম থাবা বসাচ্ছে কাদের উপর, শিশুদের নিয়ে উদ্বেগে গবেষকরা

গত ২ দফার করোনা ভাইরাসের সংক্রমণে শিশুরা বেশি সংক্রমিত হয়ননি। প্রথম করোনা ভাইরাসের সংক্রমণের সময়ও ভারতে শিশুরা বেশি আক্রান্ত হয়নি। করোনা ভাইরাস প্রথম ওয়েভে থাবা বসিয়েছিল বয়স্কদের মধ্যে। সেকেন্ড ওয়েভে আবার করোনা ভাইরাস থাবা বসিয়েছিল মধ্য বয়স্কদের মধ্যে। ২০ থেকে ৪০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণে। যদিও ১৮ বছর পর্যন্ত করোনা টিকাকরণ হয়ে গিয়েছে। শিশুদের করোনা ভাইরাসের টিকাকরণ এখনও শুরু হয়নি। ভারতে থার্ড ওয়েভে শিশুরা বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হবেন বলে জানিয়েছিলেন গবেষকরা। যদিও চিকিৎসকদের দাবি ছিল সেকেন্ড ওয়েভে শিশুরাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকার চিকিৎসকদের তথ্য জানার জন্য উদ্বেগে রয়েছে ভারত। কারণ গবেষকরা আগেই শিশুদের উপর করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। কিন্তু তার পরেও অনেকটাই নিরাপদে রাখা গিয়েছিল শিশুদের। থার্ড ওয়েেভর তেমন তোরজোর না দেখে দেশের একাধিক রাজ্যে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গিয়েছে স্কুল-কলেজ। ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সংক্রমণে উদ্বেগ বেড়েছে। ভারতে ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ জন। দিল্লির হাসপাতালে ১২ জন সংক্রমিতের শরীরে ওমিক্রন থাবা বসিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার নাকি একাধিক হাসপাতালে করোনা আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে। এবং তারা সকলেই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানা গিয়েছে। তার থেকেই চিকিৎসকদের অনুমান ওমিতক্রন ভ্যারিয়েন্ট ৫ বছরের নীচে শিশুদের মধ্যে বেশি সংক্রমণ ঘটাচ্ছে। এদিকে থার্ড ওয়েভ আসার আগে থেকেই মোদী সরকার দেশের সব সরকারি হাসপাতালে শিশু বিভাগ প্রস্তুত রাখার নির্দেশিকা জারি করেছে। এবং একাধিক বার দেশবাসীর কাছে শিশুদের সুরক্ষিত রাখার বার্তা দিয়েছেন। ইতিমধ্যেই শিশুদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে দেশে। সেগুলির ফলাফল বেশ ইতিবাচক বলেও জানা গিয়েছে। তবে এখনও শিশুদের করোনা টিকার অনুমোদন মেলেনি। তবে শিশুদের সুরক্ষিত রাখার জন্য ফের তৎপরতা শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+