সেল শুরু ভূস্বর্গে! জমি-বাড়ি কেনা নিয়ে কেন্দ্রের নির্দেশিকাকে কটাক্ষ ওমর আবদুল্লার

সেল শুরু ভূস্বর্গে! জমি-বাড়ি কেনা নিয়ে কেন্দ্রের নির্দেশিকাকে কটাক্ষ ওমর আবদুল্লার

৩৭০ ধারা বাতিলের পর এবার কাশ্মীরে জমি বাড়ি কেনার ছাড় ঘোষণা করল কেন্দ্র। তাতেই ক্ষোভে ফুঁসছেন উপত্যকার রাজনৈতিক নেতারা। ওমর আবদুল্লা আক্রমণ শানিেয় বলেছেন কাশ্মীরে সেল শুরু হয়ে গিয়েছে। তিনি অভিযোগ করেছেন যে ২৬টি নতুন আইন কার্যকর করা হয়েছে তা কোনওভাবেই মেনে নেবেন না তাঁরা

কাশ্মীরে জমি কেনায় ছাড়

কাশ্মীরে জমি কেনায় ছাড়

ভূস্বর্গ থেকে ৩৭০ ধারা বাতিলের পর এবার জমি কেনা নিয়ে ছাড় ঘোষণা করল কেন্দ্র। কাশ্মীরের যেকোনও প্রান্তে এবার জমি-বাড়ি কিনতে পারেন দেশের নাগরিকরা। এতোদিন সেই অধিকার কেবল মাত্র কাশ্মীরের বাসিন্দাদের জন্য প্রযোজ্য ছিল। তাঁরাই একমাত্র জমি-বাড়ি কিনতে পারতেন ভূস্বর্গে। এখন যে কেই সেখানে জমি-বাড়ি কিনতে পারবেন।

৩৭০ ধারা খারিজ

৩৭০ ধারা খারিজ

কাশ্মীর থেকে ৩৭০ ধারা খারিজ করেছে মোদী সরকার। ২০১৯ সালের ৫ অগাস্ট ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়। তাতেই প্রবল বিক্ষোভ শুরু হয় গোটা দেশে। কাশ্মীরের রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছিল। জনসুরক্ষা আইনের আওতায় তাঁদের গৃহবন্দি করে রাখা হয়েছিল।

জোট বাঁধছে বিরোধীরা

জোট বাঁধছে বিরোধীরা

কাশ্মীরের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে নতুন করো জোট বাঁধতে শুরু করেছে উপত্যকার রাজনৈতিক নেতারা। এনসি এবং পিডিপি জোট বেঁধে লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু করেছে। কয়েক সপ্তাহ আগেই ওমর আবদুল্লার বাসভবনে বৈঠকে বসেছিলেন পিডিপি েনত্রী মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা সহ একাধিক রাজনৈতিক নেতা। সেখানেই কাশ্মীরের অধিকার ফিরিয়ে আনার ডাক দিয়েছেন তাঁরা।

আন্দোলনে নামার হুঁশিয়ারি

আন্দোলনে নামার হুঁশিয়ারি

কয়েকদিন আগেই ফারুক আবদুল্লা হুঙ্কার দিয়ে বলেছিসেন চিনই একমাত্র কাশ্মীরের অধিকার ফিরিয়ে দিতে পারে। তাই নিয়ে বিতর্ক শুরু হয়েছিল গোটা দেশে। কাশ্মীরের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে ডাক দিয়েছেন তাঁরা। নতুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছে কাশ্মীরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+