Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jammu and Kashmir: রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মীর? ওমরের মন্ত্রিসভার প্রথম বৈঠকে পাস প্রস্তাব

Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা (Statehood) ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই ভোটের প্রচার শুরু করেছিলেন। আর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই প্রতিশ্রুতি পূরণ করতে তৎপর হলেন ওমর আবদুল্লা (Omar Abdullah)। বৃহস্পতিবার ওমরের মন্ত্রিসভায় পাস হল (Cabinet Passes Resolution) জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার প্রস্তাব।

কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) জম্মু ও কাশ্মীরের নবগঠিত মন্ত্রিসভার তথা নবনির্বাচিত সরকারের প্রথম বৈঠক (Cabinet Meeting) ছিল বৃহস্পতিবার। বৈঠকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ছাড়াও ছিলেন তাঁর ডেপুটি সুরিন্দর চৌধরি, মন্ত্রী সাকিনা মাসুদ ইতু, জাভেদ আহমেদ রানা, জাভেদ আহমেদ দার ও সতীশ শর্মা।

Omar Abdullah

নতুন সরকারের তরফে জানানো হয়েছে, বিধানসভায় পাস হওয়া প্রস্তাব পাঠানো হবে দিল্লিতে। আগামী সপ্তাহেই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Omar Abdullah to meet Narendra Modi) সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত প্রস্তাব তুলে দেবেন ওমর। জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার পক্ষে প্রধানমন্ত্রীকেও আর্জি জানানো হবে।

এদিকে মন্ত্রিসভায় এই প্রস্তাব পাস হতেই কটাক্ষ ছুড়তে শুরু করেছে মেহবুবা মুফতির পিডিপি (Mehbooba Mufti's PDP)। এক্স হ্যান্ডেলে কটাক্ষ পোস্ট পিডিপি নেতা ওয়াহিদ পারার। তিনি লেখেন, "জম্মু ও কাশ্মীরে রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার প্রস্তাবে কিছুই নেই। ঘুরিয়ে নাক ধরে ৩৭০ ধারা রদের (Article 370) সিদ্ধান্তকেই সমর্থন জানাচ্ছে ওমরের মন্ত্রিসভা।"

পিডিপি নেতার আরও দাবি, "মন্ত্রিসভার গৃহীত প্রস্তাবে ৩৭০ ধারা নিয়ে কিছু বলা নেই। কিন্তু ভোটের প্রচারে গিয়ে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওমর। ২০১৯ এ কেন্দ্রের তরফে ৩৭০ ধারা রদের সিদ্ধান্তকেই সমর্থন করছে নতুন মন্ত্রিসভা।"

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ করে কেন্দ্র। বিশেষ রাজ্যের মর্যাদা তুলে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। কেন্দ্রের এই পদক্ষেপে বিরোধীরা সুর চড়ান। সুপ্রিম কোর্টেও একাধিক মামলা দায়ের হয়।

২০২৩ এ সুপ্রিম কোর্ট জানায় জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়। যদিও সঠিক সময়ে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেয় কেন্দ্র। নির্বাচনী প্রচারে সেকথা বলতেও শোনা গিয়েছে বিজেপির মুখে। তবে কেন্দ্রের তরফে এখনও কোনও ঘোষণা না হলেও ক্ষমতায় এসেই এনিয়ে উদ্যোগী জম্মু ও কাশ্মীরে কংগ্রেস সমর্থিত ন্যাশনাল কনফারেন্স সরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+