৩৭০ ধারা রদে খুশি হয়নি জম্মু-কাশ্মীরের মানুষ, বিজেপিকে হারিয়ে বার্তা ওমরের
জম্মু ও কাশ্মীর জেলা উন্নয়ন কাউন্সিলের নির্বাচনী ফলই বুঝিয়ে দিল ৩৭০ ধারায় রদে খুশি হয়নি মানুষ। এই ভোট গণনা শেষে বিজেপির চেয়ে এগিয়ে রয়েছে পিডিপি জোট। এমনকী নির্দলও এগিয়ে বিজেপির থেকে।
জম্মু ও কাশ্মীর জেলা উন্নয়ন কাউন্সিলের নির্বাচনী ফলই বুঝিয়ে দিল ৩৭০ ধারায় রদে খুশি হয়নি মানুষ। এই ভোট গণনা শেষে বিজেপির চেয়ে এগিয়ে রয়েছে পিডিপি জোট। এমনকী নির্দলও এগিয়ে বিজেপির থেকে। জম্মু ও কাশ্মীরের মানুষ প্রত্যাখ্যান করেছে বিজেপিকে। তা এই নির্বাচনী ফলই বুঝিয়ে দিল।

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ৩৭০ ধারা রদ করে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টি-সহ ছয়টি প্রধান আঞ্চলিক রাজনৈতিক দলের একত্রিত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয়। গণতান্ত্রিক জোট এই নির্বাচনে বিজেপিকে বুঝিয়ে দিয়েছে মানুষ তাদের সঙ্গে নেই।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসি সহ-সভাপতি ওমর আবদুল্লা জানিয়েছেন, আমাদের জন্য কঠিন সময় গিয়েছে সাম্প্রতিক অতীতে। তা বিবেচনা করে এই নির্বাচনী ফলাফল আমাদের জন্য উৎসাহব্যাঞ্জক। আমাদের দীর্ঘদিন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। তারপর স্বল্প সময়ের ব্যবধানে আমরা এই সাফল্য পেলাম।
বিজেপি বলছে, তারা কাশ্মীর থেকে তিনটি আসন জিতেছে। তারা এটিকে একটি সাফল্যে বলে দাবি করছে। তার প্রত্যুত্তরে ওমর জানান, তাদের তিনটি আসন যদি সাফল্য হয় তবে আমাদের ভূমিধস হয়েছে! যদি দেখেন যে, তারা কীভাবে এই আসনগুলি জিতেছে তবে একটি সম্পূর্ণ আলাদা চিত্র পাবেন।
ওমর আবদুল্লা বলেন, আমরা এটিকে জনগণের পক্ষে গণভোট বলে মনে করছি না। কিন্তু বিজেপি তা করেছে। তারা তাদের যা কিছু ছিল সব দিয়ে নির্বাচনে নেমেছে। আমরা খুব একটা প্রচারও করিনি। আজ যখন এই ফলাফলগুলি প্রকাশিত হচ্ছে, তাদের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। তারা এটিকে একটি গণভোটে পরিণত করেছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications