লোকসভায় কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী ওমর আবদুল্লা, রফাসুত্রের খোঁজে দিলেন শর্ত

কংগ্রেসের সঙ্গে প্রাক-নির্বাচনী জোটের জন্য প্রস্তুত ন্যাশনাল কনফারেন্স। সেক্ষেত্রে কংগ্রেসকে তাঁদের আসন রফাসূত্র মেনে নিতে হবে।

কংগ্রেসের সঙ্গে প্রাক-নির্বাচনী জোটের জন্য প্রস্তুত ন্যাশনাল কনফারেন্স। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তথা ন্যাশনাল কনফারেন্সের সহ সভাপতি ওমর আবদুল্লা জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচন লড়তে তাঁরা প্রস্তুত। সেক্ষেত্রে কংগ্রেসকে তাঁদের আসন রফাসূত্র মেনে নিতে হবে। কংগ্রেসকে আসন রফায় এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি।

লোকসভায় কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী ওমর আবদুল্লা

রবিবার অনন্তনাগ জেলায় দলের এক কর্মসূচিতে অংশ নিয়ে ওমর আবদুল্লাহ বলেন, আমরা কংগ্রেসের কাছ থেকে জোট প্রস্তাব পেয়েছি, কিন্তু আমাদের প্রার্থীরা যদি কাশ্মীরের সমস্ত লোকসভা আসনে লড়তে চায় আমাদের তা করতে হবে। কংগ্রেস যদি তা মেনে নেয় আমরা জোট করেই লড়তে পারি।

তিনি বলেন, জম্মু-কাশ্মীরে মোট ছয়টি লোকসভা আসন। তার মধ্যে কাশ্মীর উপত্যকায় তিনটি, জম্মুতে দুটি এবং লাদাখে একটি। ন্যাশনাল কনফারেন্স চায় কাশ্মীরের তিনটি আসনেই লড়তে। এদিন লোকসভা নির্বাচনের সঙ্গে রাজ্য বিধানসভা নির্বাচন না হওয়ায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন আবদুল্লাহ।

তিনি বলেন, জম্মু-কাশ্মীরের জনগণকে নির্বাচিত সরকার গঠনের গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্ত কেন্দ্রের সরকার তা না করে মানুষেণর গণতান্ত্রিক অধিকার হরণ করে নিতে চাইছে। প্রাক্তন আইএএস শাহ ফায়জলের নতুন রাজনৈতিক দল গঠন সম্বন্ধেও এদিন মন্তব্য করেন ওমর। তিনি বলেন, নতুন দলকে মানুষের কাছে নতুন কিছু করে দেখাতে হবে। তবেই মানুষের গ্রহণযোগ্যতা পাবে দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+