সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ঘৃনা খুবই সাধারণ হয়ে গিয়েছে! বিস্ফোরক ওমর আবদুল্লাহ

হিজাব বিতর্কে ক্রমশ উত্তেজনা ছড়াচ্ছে। কার্যত প্রত্যেকদিনই একের পর এক কলেজে অশান্তি ছড়াচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তির কালো মেঘ তৈরি হয়েছে সে রাজ্যের আকাশে। এই অবস্থায় তিন দিন স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন

হিজাব বিতর্কে ক্রমশ উত্তেজনা ছড়াচ্ছে। কার্যত প্রত্যেকদিনই একের পর এক কলেজে অশান্তি ছড়াচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তির কালো মেঘ তৈরি হয়েছে সে রাজ্যের আকাশে। এই অবস্থায় তিন দিন স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

বিস্ফোরক ওমর আবদুল্লাহ

আর এই বিতর্কের মধ্যে মুখ খুললেন ন্যাশানাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। তাঁর দাবি, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ঘৃনা খুবই সাধারণ একটা ঘটনা হয়ে গিয়েছে। দেশের ঐক্য এবং বৈচিত্রকে সম্মান দেওয়া হচ্ছে না বলেও মন্তব্য আবদুল্লাহের।

সম্প্রতি হিজাব বিতর্ক সামনে এসেছে। আর তা সামনে আসার পরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজায়। কার্যত প্রশ্নের মুখে পড়েছে বিজেপি সরকারের ভূমিকাও। এই অবস্থায় ওমর আবদুল্লাহের মতো নেতার এহেন মন্তব্য ঘিরে নয়া মাত্রা যোগ হয়েছে। আজ মঙ্গলবার এক ভিডিও'তে কার্যত সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন হিজাব পড়া মহিলাকে দেখে চিৎকার করছে। আর সেই ভিডিও পোস্ট করে ন্যাশানাল কনফারেন্স নেতা লেখেন, কত বাহাদুর এই সমস্ত ব্যক্তিরা। একজন মহিলাকে সবাইকে হেনস্তা করার চেষ্টা করছে। পুরুষ হওয়ার বিষয়টিকে ব্যবহার করা হচ্ছে বলেও তোপ বর্ষীয়ান এই নেতার।

তাঁর মতে, আজ সংখ্যালঘু মানুষের উপর ঘৃনা যেন ভারতের মজ্জায় ঢুকে গিয়েছে। আর তাতেই অভ্যস্ত হয়ে গিয়েছে বলে দাবি ওমর আবদুল্লাহের।

কার্যত এই ঘটনায় সোশ্যাল মিডিয়াতে একের পর এক তোপ দেগেছেন এই নেতা। কার্যত বিজেপি সরকারের সমালোচনা করেই ওমর আবদুল্লাহ লিখেছেন, একটা সময়ে দেশের ঐক্য এবং বৈচিত্রকে নিয়ে গর্ব হতো। কিন্তু এখন আর তা নেই। এই অবস্থা দেখে ক্রমশ আমরা বাইরে বেড়িয়ে যাচ্ছি বলেও তাঁর টুইটে তোপ কাশ্মীরি এই নেতার।

তাঁর এহেন মন্তব্য হিজাব বিতর্কে কার্যত নয়া মাত্রা যোগ হয়েছে। যদিও এই বিষয়ে কোনও কিছুই বলতে নারাজ বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে, কলেজে ইউনিফর্ম পরে যাওয়ার নতুন আইনে হিজাব পরা যাবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। গেরুয়া শাল বা হিজাব কোনও কিছু নিয়েই যাওয়া যাবে না বলে কর্নাটক সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে। তারপরেই উত্তেজনা কিছুই কমছে না।

এই নির্দেশিকা জারির পরেই রাজ্যের একাধিক কলেজে হিজাব পরে আসা ছাত্রীদের পড়ানো হচ্ছে না বলে অভিযোহ উঠেছে। তাঁদের বাড়ি চলে যেতে বলা হচ্ছে। কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। আর এই অভিযোগ ঘিরেই ক্রমশ বাড়ছে বিতর্ক। যদিও এই অবস্থায় সবাই হাইকোর্টের রায়ের দিকেই তাকিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+