Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ওম বিড়লা VS কে সুরেশ: লোকসভার স্পিকার নির্বাচন হয় কীভাবে, একনজরে পুরো প্রক্রিয়া

১৯৫২ সালের প্রথম লোকসভা থেকে ২০১৯-এর সপ্তদশ লোকসভা পর্যন্ত স্পিকার নির্বাচনে সরকারের সঙ্গে বিরোধীদের ঐক্যমত্য হয়ে এসেছে। যে কারণে স্পিকার নির্বাচনে ভোটাভুটি হয়নি। এবার ডেপুটি স্পিকার নিয়ে বিরোধীদের দাবি সরকার পক্ষ মেনে না নেওয়ায় স্পিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেয় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক। যে কারণে বুধবার বেলা এগারোটায় স্পিকার নির্বাচন হতে চলেছে।

এখনও পর্যন্ত যে টুকু জানা গিয়েছে, বুধবার লোকসভার কার্যক্রম শুরু হতেই যে নয় সাংসদ এখনও শপথ নেননি তাঁদের নাম প্রথমে ডাকা হবে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় নতুন স্পিকার হিসেবে ওম বিড়লার নাম প্রস্তাব করবেন। কোনও বিরোধিতা ছাড়াই সর্বসম্মতিতে ওম বিড়লাকে স্পিকার পদে নির্বাচনের জন্য তিনি আহ্বান জানাবেন।

speaker election

বিরোধীরা নাম প্রস্তাব করলে নির্বাচন
অন্যদিকে, বিরোধীদের পক্ষ থেকে সরকারপক্ষের অনুরোধ মেনে যদি লোকসভার স্পিকার পরে কে সুরেশের নাম প্রস্তাব করা না হয়, তাহলে ওম বিড়লা লোকসভার স্পিকার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হবেন। আর বিরোধীরা যদি কে সুরেশের নাম প্রস্তাব করেন, তাহলে সংসদে নির্বাচন হবে।

স্লিপের মাধ্যমে ভোট?
লোকসভায় যদি স্পিকার পদে ভোট হয়, তাহলে তা স্লিপের মাধ্যমে হতে পারে। ১৮ তম লোকসভায় শপথ নেওয়া সাংসদরা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন ওম বিড়লা না কে সুরেশ, কে হবেন পরবর্তী স্পিকার।

সংখ্যা কার দিকে?
লোকসভা নির্বাচনে এনডিএ জোট পেয়েছিল ২৯৩ টি আসন। এর মধ্যে বিজেপির আসন ২৪০ টি। অন্যদিকে বিরোধী এনডিএ জোটের আসন সংখ্যা ২৩৪। এর মধ্যে কংগ্রেসের ৯৯ এবং তৃণমূলের ২৯। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস জানিয়েছে, তারা স্পিকার নির্বাচনে ওম বিড়লাকে সমর্থন করবে। লোকসভায় তাদের সদস্য সংখ্যা চার। ফলে স্পিকার নির্বাচনে সংখ্যার নিরিখে এনডিএ প্রার্থী ওম বিড়লা অনেক এগিয়ে রয়েছেন।

বুধবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বিরোধীদের কাছে সর্বসম্মতভাবে স্পিকার নির্বাচনের আহ্বান জানিয়েছেন। কারণ হিসেবে তিনি বলেছেন, সরকার পক্ষ এব্যাপারে সংখ্যাগত দিক থেকে এগিয়ে রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+