মাঝপথে যাত্রীকে নামাল ওলা , নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নের মুখে অ্যাপ ক্যাব
অ্যাপ ক্যাব পরিষেবাগুলির মাধ্যমে বুকিং করে কোথাও যাবার সময় অনেকেরই কম বেশি তিক্ত অভিজ্ঞতা হয়েছে। পিক অফিস আওয়ারে রাইড প্রত্যাখ্যান করা থেকে শুরু করে টাকা দেওয়ার সমস্যা , বলা যেতে পারে বিবিধ সমস্যা দেখা যায়। এই তালিকাটি চিনের প্রাচীরের চেয়ে দীর্ঘ হতে পারে। তবে বিকাশ গৌড়া নামে বেঙ্গালুরুর একজন টুইটার ব্যবহারকারীর দ্বারা ভাগ করে নেওয়া এমন অ্যাপ ক্যাবের অভিজ্ঞতা আক্ষরিক অর্থেই আপনাকে চমকে দেবে।

বিকাশ ওলা ক্যাবসের সাথে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেন টুইটারে। তিনি লেখেন যে , "সতর্কতা অবলম্বন করুন। যে কোনও মূল্যেই ওলা ক্যাব এড়িয়ে চলুন। টুইটটি তিনি বেশ কড়া ভাষায় লিখেছিলেন।" বিকাশ নামে ওই ব্যক্তি তার বাবা-মায়ের সাথে মহীশূরে ফিরে যাওয়ার জন্য একটি বাইরের ট্রিপ বুক করেছিলেন। যাত্রার দেড় ঘণ্টার মধ্যে কিছু ছিনতাইকারী তাদের দুই চাকার গাড়িতে করে এসে চড়াও হয় তাঁদের গাড়ির সামনে। বোঝা যায় এরা কার্যত তোলাবাজ। রাস্তা দিয়ে গাড়ি গেলে তাঁদের থেকে টাকা নেয়। ঠিক সেভাবেই তারা বিকাশের বুক করা ওলার ড্রাইভারকে তার আগের কিস্তি পরিশোধ করার জন্য হুমকি দেয় অন্যথায় তারা গাড়িটি বাজেয়াপ্ত করবে বলে। এরপর তারা বিকাশ এবং তাঁর পরিবারকে গাড়ি থেকে নেমে পড়তে বলে এবং এও বলে যে কীভাবে তারা গন্তব্যে পৌঁছবেন সেটা যেন তাঁরা নিজেরা বুঝে নেন, এই গাড়ি তাঁরা যেতে দেবেন না।
পরিস্থিতি হাতাহাতির দিকে গড়ালে বিকাশ ক্যাব কোম্পানির দেওয়া জরুরি হেল্পলাইন নম্বরের সাথে ক্রমাগত যোগাযোগ করছিল- কিন্তু কোনও লাভ হয়নি। উলটে কাস্টমার কেয়ার এজেন্ট পরিস্থিতির সমাধান না করে বিকাশকে আরেকটি ক্যাব বুক করে তার যাত্রা শেষ করার পরামর্শ দেন।
ঘটনা হল বিকাশকে এমন তিক্ত অভিজ্ঞতার পরেও অতিরিক্ত ফি দিতে হয়েছিল। তাই তিনি উদ্বেগের সাথে টুইটারে লেখেন "যদি এটি তাদের জরুরী প্রতিক্রিয়া দলের গুণমান হয়, রাইড-হেইলিং স্পেসে ঘটে যাওয়া সমস্ত অপ্রীতিকর ঘটনাগুলির পরেও ,তাহলে বলতেই হয় নারী, পরিবার এবং সাধারণ মানুষের জন্য ক্যাব রাইডে নিরাপত্তা একেবারেই নেই।"
ওলা ক্যাব এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে এবং পোস্টে কমেন্ট করে ক্ষমা চেয়েছে। লিখেছে "আমরা আশা করি আপনি এবং আপনার পরিবার নিরাপদে বাড়িতে পৌঁছেছেন। আমরা বুঝতে পারছি এটি কতটা বিরক্তিকর এবং আমরা নিশ্চিত করতে চাই যে এবার থেকে এমন সমস্ত ঘটনা যত্ন সহকারে দেখা হবে।"












Click it and Unblock the Notifications