করোনায় ভারতের 'অফিসিয়াল' পরিসংখ্যান কি শুধুই হিমশৈলের চূড়া! কোন কালো মেঘ আকাশে
করোনায় ভারতের 'অফিশিয়াল' পরিসংখ্যান কি শুধুই হিমশৈলের উপরের অংশ! কোন কালো মেঘ আকাশে
এক সর্বভারতীয় সংবাদপত্রে দাবি অনুযায়ী, করোনা ভাইরাসে যা আক্রান্তের সংখ্যা সামনে আসছে, তার চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত ভারতে। সর্বভারতীয় পত্রিকার দাবি, ভারতে প্রায় লাখেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়ে থাকতে পারেন এখন।

গবেষণা কী বলছে?
এক জার্মান গবেষণা বলছে ভারতের যে সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন , তার চেয়ে অনেক কম সংখ্যকই প্রকাশ্যে আসছেন। গণিতের হিসাব বলছে, ভারতের ০.৪১ শতাংশ মৃত্যুর হার হতে চলেছে, যা ভারতের 'অফিশিয়াল' মৃত্যুর পরিসংখ্যানের ৩ শতাংশ কম।

বিশ্বের আঙিনায় কী পরিস্থিতি?
বিশ্বের অঙিনায় করোনা নিয়েও বেশ উদ্বেগজনক পরিস্থিতি। বলা হচ্ছে, বিশ্বে মাত্র ৬ শতাংশ ঘটনা সামনে এসেছে। করোনায় আক্রান্তের সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। তবে দেশের বিচারে এই শতাংশের পরিমাণ বাড়তে বা কমতে পারে।

ভারতে শণাক্তকরণের ঘটনা
ভারতের ক্ষেত্রে এই শণাক্তকরণের ঘটনা ১৭ শতাংশ কম হতে পারে বলে দাবি করা হচ্ছে গবেষণায়। মার্চ ৩১ পর্যন্ত প্রয়োজনের তুলনায় ১৭ শতাংশের কম হয়েছে করোনা আক্রান্তের শণাক্তকরণ । যা দেশে আরও উদ্বেগ বাড়াচ্ছে।

ভারত ঘিরে উদ্বেগ !
গবেষণা ও গাণিতিক হিসাব বলছে, ভারতে ১৮০০০ জন করোনা আক্রান্তের যে হিসাব দেওয়া হচ্ছে, তার ৭ গুণ বেশি রয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। যা ১.৩২ লাখে গিয়ে দাঁড়াতে পারে। ফলে উদ্বেগের কালো মেঘ এখনই সরছে না।












Click it and Unblock the Notifications