মহামারীর কাটিয়ে ছন্দে ফিরছে বাণিজ্য, চলতি বছরে প্রথম ছয় মাসে রফতানি বাড়ল ২৭ শতাংশ
মহামারীর কাটিয়ে ছন্দে ফিরছে বাণিজ্য, চলতি বছরে প্রথম ছয় মাসে রফতানি বাড়ল ২৭ শতাংশ
চলতি বছরের প্রথম ছয় মাসে ভারতের রফতানির হার বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, ২০২২ সালের প্রথম ছয় মাসে ভারতের রফতানি প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর এই সময়ে ভারত বিদেশে ১৮৫.৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে। চলতি বছরে সেই পরিমাণ দাঁড়িয়েছে ২৩৫ বিলিয়ন মার্কিন ডলার। ভারতের রফতানির পাশাপাশি আমদানির পরিমাণ বেড়েছে। গত বছর জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভারতের আমদানির পরিমাণ ছিল ২৫৮.৬ বিলিয়ন মার্কিন ডলার। চলতি বছর বেড়ে দাঁড়িয়েছে ৩৬১.১ বিলিয়ন মার্কিন ডলার।

রফতানি বাড়াতে কেন্দ্র সরকারের উদ্যোগ
কেন্দ্র সরকারের তরফে এক বিবৃতিতে দেশের চলতি বছরের প্রথম ছয় মাসের আমদানি রফতানির পরিসংখ্যান প্রকাশ করে। এক বিবৃতি শিল্প ও বাণিজ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে রফতানির হার ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা দেশের বাণিজ্য ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি জানানো হয়েছে, শিল্প ও বাণিজ্য মন্ত্রকের তরফে দেশের রফতানি বৃদ্ধিতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। তারমধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল বৈদেশিক বাণিজ্য নীতি। এছাড়াও ট্রেড ইনফ্রাস্ট্রাকচার ফর এক্সপোর্ট স্কিম এবং মার্কেট অ্যাকসেস ইনিশিয়েটিভের মতো একাধিক প্রকল্প নেওয়া হয়। দেশে রফতানির হার বাড়াতে এই প্রকল্পগুলোকে বাস্তবায়িত করা হয়। এছাড়াও দেশের বস্ত্র শিল্পে রফতানি বাড়াতে শুল্ক ছাড়ের বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে রাজ্য ও কেন্দ্র শুল্ক ও কর স্কিম রিবেট বাস্তবায়ন করা হয়।

রফতানি বাড়াতে সরকারের মুক্ত বাণিজ্য চুক্তি
শিল্প ও বাণিজ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাণিজ্য আরও সহজ করতে রফতানিকারক সংস্থা দ্বারা মুক্তি বাণিজ্য চুক্তি ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কারণে ডিজিট্যাল প্ল্যাটফর্মের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি দেশের প্রতিটি জেলাতে রফতানির সম্ভাবনা আছে এমন বিশেষ পণ্য চিহ্নিত করা এবং সেই পণ্য উৎপাদনের বাধা দূর করতে জেলা প্রশাসনকে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাগুলোকে রফতানি কেন্দ্র হিসাবেও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রফতানি বাড়াতে বিশেষ প্যাকেজের ঘোষণা
দেশের রফতানি বাড়াতে কেন্দ্র সরকার ভারতের বাণিজ্য, পর্যটন, প্রযুক্তি, বিনিয়োগের লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। বিদেশে ভারতের বাণিজ্য প্রচারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। দেশীয় শিল্পগুলোকে চাঙ্গা করতে কেন্দ্র সরকার ইতিমধ্যে একাধিক ত্রাণের ঘোষণা করেছে। করোনা মহামারীর জেরে দেশের পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। পর্যটন শিল্পের গতি ফেরাতে একাধিক প্যাকেজের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ব্যাঙ্কের থেকে ঋণ পাওয়া আরও সহজ করতেও কেন্দ্র সরকার উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications