নরেন্দ্র মোদীর মাকে লাইভ শোতে কুরুচিকর মন্তব্যের জের, 'বয়কট বিবিসি'র ট্রেন্ড টুইটারে
বিবিসির এশিয়ান নেটওয়ার্কের 'বিগ ডিবেট' রেডিও শোতে এক কলারের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে ট্রেন্ড করতে শুরু করে দিয়েছে 'বয়কট বিবিসি'। বিবিসির অনুষ্ঠানের অডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আর তার জেরেই জোরকদমে সমালোচনা শুরু হয়েছে দেশজুড়ে।

প্রসঙ্গত, বিবিসির ওই শোতে বিতর্কের বিষয় ছিল ইউকেতে ভারতীয় ও শিখদের বিরুদ্ধে জাতিবিদ্বেষ। কৃষক আন্দোলনের মাঝে চলা এই অনুষ্ঠানের বহু শ্রোতাও ছিলেন। সেই সময় সিমন নামের এক শ্রোতরা ফোন আসে রেডিওরপ লাইভ শোতে। তিনিই ভারতের প্রধানমন্ত্রীর মাকে উদ্দেশ্য করে ন্যাক্কারজনক মন্তব্য করতে থাকেন। মুহূর্তে নরেন্দ্র মোদীর মা হীরাবেনের নামে এমন মন্তব্য আসায় সঞ্চালক অন্য প্রসঙ্গের দিকে এগিয়ে যান। তবে ততক্ষণে যা সমস্যা হওয়ার তা ঘটে গিয়েছে।
এরপর সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার ঝড় ওঠে। 'বিবিসি'র বিরুদ্ধে সরব হতে থাকেন অনেকেই। অনেকেই বিবিসিকে ভারতে নিষিদ্ধ করার ডাক দেন। এরপর থেকেই 'বয়কট বিবিসি' হ্যাশট্যাগ ট্রেন্ড করতে থাকে সোশ্যাল মিডিয়ায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications