অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডে নিয়োগ প্রক্রিয়া শুরু, আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশরাও
অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অর্ডিন্যান্স ফ্যাক্টরি রিক্রুটমেন্ট সেন্টার অনলাইনে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে।
অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অর্ডিন্যান্স ফ্যাক্টরি রিক্রুটমেন্ট সেন্টার অনলাইনে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। ৬০৬০ জন শিক্ষানবিশ নেওয়া হবে অর্ডন্যান্স অ্যান্ড অর্ডিন্যান্স ইক্যুপমেন্ট ফ্যাক্টরিগুলিতে। প্রতিরক্ষামমন্ত্রকের অধীনে পড়ে ওই অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড।

৬০৬০ জনকে নিয়োগের প্রক্রিয়া শুরু
ট্রেড শিক্ষানবিশ পদে ৬০৬০ জনকে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড। যার মধ্যে ৩৮৪৭ জন আইটিআই ক্যাটেগরির এবং ২২১৯ জন নন আইটিআই ক্যাটেগরির।

আবেদনের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি
উৎসাহী প্রার্থীদের আবেদন করতে হবে www.ofb.gov.in-এ। আবেদন করার শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি, ২০২০।

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা
এক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক( ক্লাস টেন কিংবা তার সমতুল পাশ)। গড়ে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। অঙ্ক এবং বিজ্ঞানে থাকতে হবে ৪০ শতাংশ নম্বর। প্রার্থীর বয়স হকে হবে ৯ ফেব্রুয়ারির নিরিখে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।

নির্দিষ্ট ট্রেড টেস্ট পাশ করতে হবে
চাকরি প্রার্থীদের নির্দিষ্ট ট্রেডে পাশ করতে হবে। যে সংস্থা থেকে পাশ করতে হবে, সেগুলিকে আবার এনসিভিটি কিংবা এসসিভিটি অনুমোদিত হতে হবে।












Click it and Unblock the Notifications