পশু চিকিৎসক ধর্ষণকাণ্ডের ধাঁচেই আরও এক মহিলাকে অপহরণ ও গণধর্ষণ! অভিযুক্ত পুলিশ
হায়দরাবাদ গণধর্ষণকাণ্ডে জানা গিয়েছিল , মহিলা পশু চিকিৎসকের স্কুটির টায়ার পাংচার করে সাহায্যের নামে তাঁকে গাড়িতে তুলে গণধর্ষণ করে ৪ জন।
হায়দরাবাদ গণধর্ষণকাণ্ডে জানা গিয়েছিল , মহিলা পশু চিকিৎসকের স্কুটির টায়ার পাংচার করে সাহায্যের নামে তাঁকে গাড়িতে তুলে গণধর্ষণ করে ৪ জন। ঠিক একইভাবে ওড়িশাতে নিমপাড়া বাস টার্মিনালে দাঁড়িয়ে ছিলেন এক মহিলা। আর সেই মহিলাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার নাম করে এক প্রাক্তন পুলিশ কনস্টেবল গাড়ি নিয়ে সেখানে যান। গাড়িতে পুলিশ রয়েছেন দেখে মহিলা আস্বস্ত হতেই গাড়িতে উঠে পড়েন। এরপরই ঘটে যায় নারকীয় কাণ্ড।

ওড়িশায় এক পুলিশ কনস্টেবল ও ৩ জনের বিরুদ্ধে পুরীর পুলিশ হেডকোয়ার্টারের মধ্যে ধর্ষণের অভিযোগ রয়েছে। অভিযোগকারী মহিলা জানিয়েছেন, তিনি ভুবনেশ্বরের বাসিন্দা । ভুবনেশ্বর থেকে নিজের গ্রামে তিনি ফিরছিলেন। সেই সময় খেতে নিমপারা স্টেশনে নেমেছিলেন মহিলা। আর সেখান থেকেই প্রাক্তন পুলিশ কনস্টেবল নিজের গাড়িতে পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যায়। পুলিশকে দেখে আস্বস্ত হয়ে মহিলা গাড়ি চড়তেই দেখেন গন্তব্যের দিকে না গিয়ে গাড়ি অন্যদিকে বেঁকে যেতে থাকে।
মুহূর্তে পরিস্থিতি বুঝতে পেরেই আতঙ্কিত হয়ে পড়েন মহিলা। ততক্ষণে তাঁকে পুরীর পুলিশ কোয়ার্টারে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরই মাঝে পুলিশ কর্মীর আধারকার্ড হাতে পেয়ে যান মহিলা। আর সেই সূত্র ধরেই ওড়িশার কুম্ভারাপদ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন তিনি। মূল অভিযুক্তকে গ্রফতার করেছে পুলিশ। উল্লেখ্য, তেলাঙ্গানার ঘচনার পর, ফের একই ধাঁকে তরুনীকে গাড়িতে তুলে গণধর্ষণের ঘটনায় বাড়ছে আতঙ্ক।












Click it and Unblock the Notifications