১৫০০ টাকা পেনসন, স্বশরীরে হাজিরা চাই, ব্যাঙ্কের নির্দেশে মর্মান্তিক কাণ্ড ওড়িশায়, ভাইরাল ভিডিও
১৫০০ টাকা পেনসন, স্বশরীরে হাজিরা চাই, ব্যাঙ্কের নির্দেশে মর্মান্তিক কাণ্ড ওড়িশায়, ভাইরাল ভিডিও
বয়স ১০০ পেরিয়েছে। তাঁই বেঁচে আছেন কিনা তা নিয়ে নিশ্চিত নয় ব্যাঙ্ক। স্বশরীরে হাজিরা না দিেল পেনসন দেওয়া যাবে না এমনই নির্দেশিকা দেয়। দুঃস্থ পরিবারের পেনসনের টাকাই ভরসা। তাই বাধ্য হয়েই খাটিয়ায় মাকে শুইয়ে সেই খাটিয়া টেনে হিঁচড়ে ব্যাঙ্কে হাজির করল মেয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাস হয়েছে সেই ভিডিও।

স্বশরীরে হাজিরা
হাজিরা দিতে হবে স্বশরীরে তবেই মিলবে পেনশন। এমনই নির্দেশ দিয়েছিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিন্তু দরিদ্র পরিবারে শতোর্ধ বৃদ্ধা শয়্যাশায়ী মাকে গাড়ি করে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। তাই বাধ্য হয়েই খাটিয়া সহ মাকে টেনে হিঁচড়ে ব্যাঙ্কে নিয়ে হাজির করলেন মেয়ে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ওড়িশার নোয়াপাড়া জেলায়। মাত্র দেড় হাজার টাকা পেনসনের জন্য ব্যাঙ্কের নির্দেশে এই চরম ভোগান্তির স্বীকার হতে হয়েছে ১২০ বছরের বৃদ্ধা গুঞ্জা েদইকে। জানা গিয়েছে, খাটিয়ায় শায়িত অবস্থায় গুঞ্জা দেবীকে দেখার পর পেনসনের টাকা দেয় ব্যাঙ্ক

ভাইরাল ভিডিও
মেয়ে মাকে খাটিয়ায় শুয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনা। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। স্থানীয় বিধায়ক রাজ ধোলকাইয়া জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখেই খবরটা জানতে পারি। রাজ্য সরকারকে এই পরিস্থিতি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছি।

ব্যাঙ্কের নির্দেশিকায় বিক্ষোভ
প্রবীণদের পেনসন দেওয়া নিয়ে ব্যাঙ্কের একাধিক নির্দেশিকায় বিপর্যস্ত হন পরিবারের লোকেরা। অনেক ক্ষেত্রেই বৃদ্ধ শয্যাশায়ী বাবা-মা-কে নিয়ে ব্যাঙ্কে যাওয়া সম্ভব হয় না। কিন্তু লাইফ সার্টিফিকেটের জন্য বাধ্য হয়েই তাঁদের নিয়ে ব্যাঙ্কে যেতে হন।।

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা
যদিও প্রবীণ নাগরিকের সুবিধার জন্য রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে একাধিক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। বাড়িতে টাকা পৌঁছে দেওয়া থেকে শুরু করে। বাড়িতে গিয়ে লাইফ সার্টিফিকেট সংগ্রহ করা হয় একাধিক সুবিধা দিয়েছে। কিন্তু অধিকাংশ ব্যাঙ্কই সেটা মেনে চলে না।












Click it and Unblock the Notifications