Odisha Train Accident: অন্তর্ঘাত, ষড়যন্ত্র না নাশকতা! বালেশ্বরের ঘটনার সিবিআই তদন্ত কেন চাইছে রেল?
Odisha Train Accident: ওড়িশার বালেশ্বরে একসঙ্গে তিনটি ট্রেনের সংঘর্ষের ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে রেল। হঠাৎ করে কেন সিবিআই তদন্তে প্রস্তাব দিল রেল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি অন্য কোনও কারণ রয়েছে এই দুর্ঘটনার নেপথ্যে। নাকি ২০২৪-র লোকসভা ভোটের আগে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে মোদী সরকারের এই কৌশল?
সাম্প্রতিক কালের ট্রেন বিপর্যয়ের মধ্যে বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা সবচেয়ে ভয়াবহ। শুক্রবার রাতে বালেশ্বরের কাছে একি ট্র্যাকে চলে এসেছিল করমণ্ডল এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। করমণ্ডল এক্সপ্রেস দ্রুত গতিতে ধাক্কা মারে মালগাড়ির পিছনে। মালগাড়ির বগি ছিকটে গিয়ে পড়ে পাশের লাইনে। আবার পাশের লাইন দিয়ে সেসময় যাচ্ছিল যশোবন্তপুর এক্সপ্রেস। মালগাড়ির বগি ছিটকে পড়ায় যশোবন্তপুর এক্সপ্রেসের কয়েকটি বগি আবার ছিটকে পড়ে।

এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৯০ জনের বেশি মারা গিয়েছেন। পুরোটাই সরকারি হিসেব। বেসরকারি হিসেবে সেই সংখ্যাটা অনেক বেশি। আহত হয়েছেন ১০০০ জনেরও বেশি। ৫১ ঘণ্টা ধরে চলেছে উদ্ধারকাজ। সেই কাজ শেষ হয়ে সোমবার সকাল থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। বালেশ্বর স্টেশন দিয়ে বন্দেভারত এক্সপ্রেসও চলেছেও। কেন দুর্ঘটনা তার তদন্তে নেমে রেলের পক্ষ থেকে প্রাথমিক ভাবে দাবি করা হয়েছে ইন্টারলকিং সিস্টেমে কোনও একটা সমস্যার কারণেই এই পরিস্থিতিত তৈরি হয়েছিল।
তারপরেই রেলের পক্ষ থেকে সিবিআই তদন্ত দাবি করা হয়। কেন হঠাৎ করে সিবিআই তদন্ত হঠাৎ করে দাবি করল রেল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই মোদী সরকার সিবিআই তদন্তের কথা বলেছে। সামনেই ২০২৪-র লোকসভা ভোট। সিবিআই তদন্তের কথা বলে কি নিজেদের দায় ঝেড়ে ফেলতে চাইছে মোদী সরকার।
নাকি এই ঘটনার নেপথ্যে কোনও অন্তর্ঘাত বা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে রেল। ফ্যাক্ট ফাইন্ডিং টিম যে রিপোর্ট দিয়েছে তাতে ইন্টারলকিং সিস্টেমের গলদের কথা বলা হয়েছে। তবে সুনিশ্চিত করে জানানো হয়নি ঠিক কোন কারণে দুর্ঘটনা ঘটেছে। রেলমন্ত্রী নিজেও জানিয়েছেন যান্ত্রিক ত্রুিট হলেও কোনও গোপন রহস্য তো রয়েইছে যার জেরে এই ঘটনা।

ইতিমধ্যেই সিবিআইয়ের টিম পৌঁছে গিয়েছে বালাসোরে দুর্ঘটনা স্থলে। রেলের ইন্টারলকিং সিস্টেমে সাধারণত একই ট্র্যাকে দুটি গাড়ি থাকলে আগে থেকে সতর্ক করে দেওয়া হয়। রেলের সুরক্ষা নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। তাতে রেলের সেফটি সিস্টেম বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications