Odisha Train Accident: বালেশ্বরের উপর দিয়েই ছুটল বন্দেভারত, কতটা আতঙ্কে ছিলেন যাত্রীরা

Odisha Train Accident: তিনদিন আগেই যেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। সেই অভিশপ্ত ট্র্যাক দিয়েই সোমবার সকালে ছুটল ভারতের সেমি বুলেট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস পেরিয়ে গেল এই বালাসোরের উপর দিয়ে।

একপ্রকার আতঙ্কেই ছিলেন যাত্রীরা। অনেকে আবার কৌতুহলীও ছিলেন। সেই দুর্ঘটনাস্থল চাক্ষুস করার সুযোগ পেয়েছেন তাঁরা। যুদ্ধকালীন তৎপরতায় রেলট্র্যাক সারিয়ে গতকাল রাত থেকে ট্রেন চালানো শুরু হয়েছে। ৫১ ঘণ্টার উদ্ধারকাজ এবং মেরামতির পর সকাল থেকে প্যাসেঞ্জার ট্রেন চালানো শুরু হয়েছিল বালাসোরে।

বালেশ্বরের উপর দিয়েই ছুটল বন্দেভারত

শুক্রবারের পর থেকে বালাসোর রুটের সব ট্রেন চলাচল বন্ধ ছিল। এমনকী বালাসোর দিয়ে শুধু ওড়িশাগামী নয় তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং চেন্নাইগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। গত তিনদিন ধরে ওড়িশার পথে কোনও ট্রেন চলাচল করেনি। রবিবার দুপুরে হাওড়া থেকে বালাসোর পর্যন্ত একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল।

তারপরে রবিবার রাতে ৫১ ঘণ্টার মেরামিতি এবং উদ্ধারকাজ চালানোর পর প্রথম বালাসোর স্টেশন দিয়ে চাকা গড়ায় মালগাড়ির। সকলে প্রার্থনা করেন মালগাড়ি চলার সঙ্গে সঙ্গে। এমনকী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও হাতজোড় করে প্রার্থনা করেন। তিনি বলেছেন ট্রেন চলাচল শুরু হয়ে যাওয়া মানেই দায়িত্ব শেষ হয়ে যাওয়া নয়। যাতে নিরাপদে যাত্রীরা সফর করতে পারেন সেটা সুনিশ্চিত করা জরুরি।

ইতিমধ্যেই ট্রেন দুর্ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে রেলওয়ে। তাদের দাবি এই দুর্ঘটনার নেপথ্যের কারণ কেবল মাত্র যান্ত্রিক ত্রুটি নয়। অন্য কোনও কারণ রয়েছে। সেটা খতিয়ে দেখা জরুরি। সেকারণেই রেলের তরফে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাগ রিপোর্ট পেশ করেছেন। এদিকে বিরোধীরা রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

বালেশ্বরের উপর দিয়েই ছুটল বন্দেভারত

সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তিনদিন পর বালাসোরের উপর দিয়ে সেমি বুলেট ট্রেন বন্দেভারত এক্সপ্রেস চালানো নিয়ে অনেকেই শঙ্কায় ছিলেন। তিনদিন আগেই যেখানে একই ট্র্যাকে ট্রেন চলে আসায় করমণ্ডল এক্সপ্রেস সহ যশোবন্তপুর এক্সপ্রসের একাধিক বগি উল্টে গিয়েছিল ট্রেনের ট্র্যাক থেকে। তার জেরে প্রায় ২৯০ জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। আহত ১০০০-র বেশি। সেই ট্র্যাকেই ছুটল বন্দে ভারত এক্সপ্রেস।

বালেশ্বরের উপর দিয়েই ছুটল বন্দেভারত

হাওড়া স্টেশন থেকে আতঙ্ক নিয়েই তাঁরা ট্রেনে চড়েছিলেন। একদিকে উৎকণ্ঠা আরেকদিকে কৌতুহলও ছিল তাঁদের মনে। বালাসোর কখন পেরোবে তাকিয়ে ছিলেন জানলার দিকে। বালাসোর আসতেই জানলার কাছে হমড়ি খেয়ে পড়েছিলেন যাত্রীরা। আবার অনেকে যেন বালাসোর টুকু দম আটকে বসে ছিলেন। বালাসোর পেরোতেই হাঁফ ছেড়ে বাঁচলেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+