Odisha Train Accident: বিজেপির ষড়যন্ত্রের দাবি! তৃণমূল সমর্থন করল কংগ্রেসের মন্তব্যকে

প্রাক্তন রেলমন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল নেতা, বর্তমানে বিজেপি (BJP) নেতা দীনেশ ত্রিবেদী শুক্রবারের ওড়িশার রেল দুর্ঘটনাকে (Odisha Train Accident) ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন। পাল্টা জবাব দিতে গিয়ে তৃণমূল (Trinamool Congress) মুখপাত্র সাকেত গোখলে কংগ্রেস (Congress) নেতার মন্তব্যকেই স্মরণ করেছেন।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছিলেন বিজেপি নেতা দিল্লিতে তাঁর সরকারি বাংলো রাখতে দলীয় নেতৃত্বকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলে বলেছেন, বিজেপি তাঁকে সংসদের গ্রন্থাগারের ডিজিটালাইজেশনের কমিটিতে যুক্ত করায় তিনি দিল্লিতে সাংসদদের বাংলোয় থাকতে পারছেন।

তৃণমূল সমর্থন করল কংগ্রেসের মন্তব্যকে

এখানে উল্লেখ করা প্রয়োজন, দীনেশ ত্রিবেদী ২০১১-১২ সালে সামান্য কিছু সময়ের জন্য তৎকালীন ইউপিএ সরকারে রেলমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি বিজেপি নেতা। ওড়িশায় ট্রেন দুর্ঘটনার (Odisha Train Accident) পিছনে তিনি কারসাজির অভিযোগ করেছেন। শুক্রবার সন্ধেয় হওয়া সেই দুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রায় তিনশো।

প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী সংবাদ মাধ্যমকে বলেছেন, যে খবর তিনি পেয়েছেন, তাতে ১০০ শতাংশ নিশ্চিত, শুক্রবার ওড়িশার দুর্ঘটনা (Odisha Train Accident) নিছক দুর্ঘটনা নয়, নাশকতার কারণে হয়েছে সেদিনের দুর্ঘটনা। প্রাক্তন মন্ত্রী বলেছেন, ইন্টারলকিং সিস্টেম বিপর্যস্ত হলেও, ফেল সেফ নামে আরেকটি সিস্টেম সক্রিয় হয় আর নির্দিষ্ট ট্র্যাকের মধ্যে সংকেত লাল হয়ে যায়।

তৃণমূল সমর্থন করল কংগ্রেসের মন্তব্যকে

প্রাক্তন রেলমন্ত্রী আরও বলেছেন, তিনি মনে করছেন, পরিকল্পনা করে কয়েক সেকেন্ডের মধ্যে একের পর এক এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আর এই তত্ত্ব নিয়েই কটাক্ষ করেছেন কংগ্রেস (Congress) মুখপাত্র জয়রাম রমেশ। তিনি বলেছেন, একজন প্রাক্তন রেলমন্ত্রী সাতমাস দায়িত্ব পালন করে বিজেপিতে যোগদান করেন। তিনি ওড়িশার দুর্ঘটনায় 'কক অ্যান্ড বুল' তত্ত্ব প্রয়োগ করছেন।

জয়রাম রমেশের কটাক্ষ, মরিয়া হয়ে তিনি বিজেপি (BJP) নেতৃত্বকে প্রভাবিত করার চেষ্টা করছেন, যা তিনি লুটিয়েন্স দিল্লির বাংলো রাখতে পারেন। যিনি সাংসদ পদ ছাড়ার পরেই বাংলো খালি করেননি। আর এই মন্তব্যে সহমত প্রকাশ করেছেন তৃণমূল (Trinamool Congress) মুখপাত্র সাকেত গোখলে। তিনি বলেছেন, নিখুঁত বলেছেন জয়রাম রমেশ।

image of jairam ramesh

সাকেত গোখলে বাংলো নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, লোকসভা ও রাজ্যসভা সচিবালয়ে তাঁর করা আরটিআই-এ বলা হয়েছে, যাঁরা বিজেপি নেতৃত্বে তাঁবেদার তাঁদেরকেই এই বাংলোগুলোকে দেওয়া হয়। যদিও এব্যাপারে এখনও পর্যন্ত দীনেশ ত্রিবেদীর কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+