Odisha Train Accident: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় দায়ী কি ইন্টারলকিং সিস্টেম ? কী জানালেন রেলমন্ত্রী
ট্রেন দুর্ঘটনার নেপথ্যে কোন কারণ তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন এর নেপথ্যে রয়েছে গোপন কোনও যান্ত্রিক ত্রিুটি। সেটাই মেশিন এবং ইন্টালকিং সিস্টেমের মধ্যে কাজ করেছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন তিনি।
ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ সন্ধান করে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যে রিপোর্ট দিয়েছে তাতে সিগনালিংয়ের ত্রুটি বলেই প্রাথমিক ভাবে মনে করছেন তাঁরা। তবে রেলমন্ত্রীর দাবি কোনও যান্ত্রিক ত্রুটি রয়েছে। যেটা এখনও ধরা পড়ছে না। রেলমন্ত্রী বৈষ্ণব দাবি করেছেন মেশিনের সঙ্গে ইন্টারলকিং সিস্টেমের কোনও গলদ রয়েছে তার জেরেই এই ঘটনা।

এখনও পর্যন্ত দুর্ঘটনায় ২৯০ জন মারা গিয়েছেন। ১০০০ জনের বেশি আহত হয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজে বাসাসোরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেলমন্ত্রী নিজে খতিয়ে দেখেছেন ঘটনাস্থল। সেখানে দাঁড়িয়ে থেকে এলাকা পরিদর্শন করছেন।
রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। পর্যাপ্ত এবং সুনির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা না থাকার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা বলে অভিযোগ করেছেন তাঁরা। মোদী সরকার রেলের সুরক্ষা ব্যবস্থা ঠিক করছেন না বলেই অভিযোগ করেছেন রেলমন্ত্রী সেকারণেই প্রাণ দিতে হল এতো জনকে।

প্রাথমিক ভাবে যে তথ্য উঠে আসছে তাতে ট্রেনের ইন্টারলকিং সিস্টেমই দায়ী বলে অভিযোগ করেছেন তাঁরা। এই ইন্টার লকিং সিস্টেমের জেরেই যেকোনও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এটি একটি জটিল সিস্টেম। জটিল সিগনালিং সিস্টেম বললে ভুল হবে না। বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে এই সিস্টেম কাজ করে।
সেই সিস্টেমেই কোথাও কোনও ত্রুটি দেখা দিয়েছিল। তার জেরকেই এই বিপত্তি বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। যদিও ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রাথমিক তদন্ত করে একটি রিপোর্ট তৈরি করেছে। তারা পুরো প্রক্রিয়া খতিয়ে দেখছে। কীভাবে একই লাইনে দুটি ট্রেন দেওয়া হল। কেন ইন্টালরকিং সিস্টেম কাজ করেনি তা নিয়ে প্রশ্ন তুলেছিল তারা। এই নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে।

বিরোধীরা বারবার মোদী সরকারের ব্যর্থতাতেই দায়ী করেছে। তাঁদের ভুলের মাশুল দিতে হল এতগুিল প্রাণকে। এই নিয়ে জোর সমালেোচনা শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে সকলকে। রেলমন্ত্রী জানিয়েছেন যদি কোনও ব্যক্তির গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications