Odisha Train Accident: 'রাজনীতির সময় নয়', মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই কি বার্তা রেলমন্ত্রীর

করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা। ওড়িশার বালেশ্বরের এই দুর্ঘটনা নিয়ে রেলের উদাসীনতাকেই দায়ি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ তার পাল্টা জবাব দিয়ে বলেছেন এখন এই নিয়ে রাজনীতি করার সময় নয়।

ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে সেখানে। দিনরাত এক করে উদ্ধার কাজ চালানো হচ্ছে। বিপর্যয় মোকাবিলা দফতর থেকে শুরু করে বায়ুসেনা সকলেই কাজ করছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই কি বার্তা রেলমন্ত্রীর

মালগাড়ির সঙ্গে দুটি ট্রেনের সংঘর্ষ। মালগাড়র ইঞ্জিনের উপর উঠে পড়েছে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। ১৬টি ইঞ্জিন বেলাইন হয়ে পড়ে। পুরোটাই যেন একটা দুঃস্বপ্ন। মুহুর্তে বদলে গিয়েছে ছবিটা। বালাসরে সেই দুর্ঘটনাস্থল এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই কি বার্তা রেলমন্ত্রীর

ওড়িশার হাসপাতালগুলিতে যেন মৃত্যু মিছিল লেগেছে। একের পর এক আসছে দেহ। হাসপাতালগুলির বেডে শয়ে শয়ে মানুষ মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ছে। কেউ গুরুতর আহত। তো কেউ অল্পবিস্তর। চিকিৎসকরা দিনরাত এক করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁদের বাঁচানোর।

ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলেছেন হাসপাতালে গিয়ে রোগীদের। দুর্ঘটনার দিন রাতেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন পরের দিন থেকে বালেশ্বরেই রয়েছেন তাঁরা। সেখানে গিয়ে নিজে উদ্ধারকাজ পর্যবেক্ষণ করছেন তিনি। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই কি বার্তা রেলমন্ত্রীর

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন রেলের সুরক্ষা নিয়ে। এবং দুর্ঘটনায় ৫০০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে পাল্টা নিশানা করেছেন তিনি। তারপরেই সাংবাদিকদের তিনি জানিয়ছিলেন এই নিয়ে রাজনীতি করার সময় এখন নয়। এখন এই কঠিন পরিস্থিতিতে আগে মানুষের পাশে থেকে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+