Odisha Train Accident: আমাদের কাজ এখনও শেষ হয়নি! নিখোঁজ কথা বলতে গিয়ে গলা কাঁপল মন্ত্রীর

Odisha Train Accident: ক্ষতিগ্রস্ত রেল ট্র্যাক পুনরুদ্ধারের কথা ঘোষণা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ধরা গলায় তিনি বললেন, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ট্র্যাক সংস্কারের কাজ শেষ হয়েছে। উভয় দিক থেকে ট্রেন চলাচলের জন্য রাস্তা পরিষ্কার করা হয়েছে। এরপরেই তিনি দুর্ঘটনায় নিখোঁজদের কথা উল্লেখ করেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের উদ্দেশে বলেন, রেল ট্র্যাক পরিষ্কার করা হয়েছে। কিন্তু আমাদের দায়িত্ব এখনও শেষ হয়নি। তিনি বলেন, সরকার তথা রেলের লক্ষ্য হল নিখোঁজ থাকা পরিবারের সদস্যরা যত তাড়াতাড়ি সম্ভব স্বজনদের সঙ্গে দেখা করতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

Odisha Train Accident: আমাদের কাজ এখনও শেষ হয়নি! নিখোঁজ কথা বলতে গিয়ে গলা কাঁপল মন্ত্রীর

তিনি বলেন, বালেশ্বরে যেখানে দুর্ঘটনা হয়েছিল, সেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে দিনরাত এক করে কাজ হয়েছে। উল্লেখ করা প্রয়োজন, শুক্রবার সন্ধের দুর্ঘটনার খবর পাওয়ার পরে শনিবার সকাল থেকে দুর্ঘটনাস্থলে হাজির ছিলেন রেলমন্ত্রী। রেলকর্মী, অন্য শ্রমিক, উদ্ধার কর্মী, ইঞ্জিনিয়ার-সহ প্রায় হাজার মানুষ দিনরাত কাজ করে গিয়েছেন।

শুক্রবার সন্ধেয় ভয়াবহ দুর্ঘটনার পরে শনিবার রাতে রেল ট্র্যাকের ওপরে ছড়িয়ে থাকা কামরার অংশ কিংবা কামরাগুলিকে সরিয়ে নেওয়া হয়। তারপরেই ট্র্যাক সংস্কারের কাজ শুরু হয়। যার ফলে দুর্ঘটনার মাত্র ৫১ ঘন্টা পর প্রথম ট্রেন চালানো সম্ভব হয়। ট্র্যাক সঠিকভাবে লাগানো হযেছে কিনা তা পরীক্ষা করা হয়।

Odisha Train Accident: আমাদের কাজ এখনও শেষ হয়নি! নিখোঁজ কথা বলতে গিয়ে গলা কাঁপল মন্ত্রীর

সোমবার সকাল থেকে সেখানকার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। শীঘ্রই করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর এক্সপ্রেসও সেই লাইন দিয়ে চলাচল করবে। কেননা দক্ষিণ ভারত যাওয়ার জন্য বালেশ্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট।

টানা প্রায় দুদিন রেলমন্ত্রী দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে একদিকে যেমন উদ্ধার কাজের পরে ট্র্যাক মেরামতির কাজের পর্যালোচনা করেছে আবার বিভিন্ন সময়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। জানিয়েছে, দুর্ঘটনার সম্ভাব্য কারণ। রবিবার তিনি জানান, ইলেকট্রনিক ইন্টারলকিং-এ পরিবর্তনের কারণেই দুর্ঘটনা। পরে তিনি সিবিআই তদন্তের কথাও ঘোষণা করেন।

রেলমন্ত্রীর পদত্যাগের দাবির প্রশ্নে বিজেপি রেলমন্ত্রীর পাশেই দাঁড়িয়েছে। ব্যতিক্রম সুব্রহ্মণ্যম স্বামী। এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন তাঁরই পাশে দাঁড়িয়ে বিরূপ মন্তব্য করেন, তখন তিনি জানান, এটা রাজনৈতিক তর্কে যাওয়ার সময় নয়।

Odisha Train Accident: আমাদের কাজ এখনও শেষ হয়নি! নিখোঁজ কথা বলতে গিয়ে গলা কাঁপল মন্ত্রীর

দিনের কোনও সময় তাঁকে ওড়িশা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকা ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা গিয়েছে, ঠিক তেমনই রাতে ইঞ্জিনিয়ারদের পাশেও বসে থাকতে দেখা গিয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+