Odisha Train Accident: বাতিল ট্রেন, ওড়িশা সরকারের বিশেষ ঘোষণায় হাঁফ ছেড়ে বাঁচলেন যাত্রীরা

একের পর এক ট্রেন বাতিল। ভয়ঙ্কর পরিস্থিতি ওড়িশার বালেশ্বরে। কীভাবে গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা ভেবে পাচ্ছেন না। এই পরিস্থিতিতে বড় ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। তিনি ওড়িশা থেকে কলকাতা পর্যন্ত ফ্রি বাস পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

পুরী, কটক এবং ভুবনেশ্বর থেকে ছাড়বে বাসগুলি। এমনই ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। যদিও হাওড়া স্টেশন থেকে বালেশ্বর পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালানো হয়েছে। কাজেই সড়ক পথই একমাত্র ভরসা। সেকারণে বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

ওড়িশা সরকারের বিশেষ ঘোষণায় হাঁফ ছেড়ে বাঁচলেন যাত্রীরা

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বালাসোরে হাসপাতালগুলিও পরিদর্শন করেন। তিনি ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে ওড়িশায় আটকে থাকা যাত্রীদের কিভাবে বাংলায় পৌঁছে দেওয়া হবে তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।

নবীন পটনায়ক ঘোষণা করেছেন ওড়িশা থেকে বাংলা পর্যন্ত বিনামূল্যে বাস চালানোর কথা ঘোষণা করেছেন। রাজ্যে গরমের ছুটি চলছে। তারপরে আবার জগন্নাথ দেবে স্নান যাত্রা উপলক্ষ্যে পুরীতে পূন্যার্থীরা ভিড় করেছিলেন। কিন্তু তাঁরা অনেকেই ফিরতে পারছেন না একাধিক ট্রেন বাতিল হওয়ার কারণে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে এখনও ২ দিন সময় লাগবে। তাও পুরোপুরি স্বাভাবিক হবে কিনা সেটা জানা নেই। সেকারণে এই বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করেছেন নবীন পটনায়ক।

ওড়িশা সরকারের বিশেষ ঘোষণায় হাঁফ ছেড়ে বাঁচলেন যাত্রীরা

প্রতিদিন ওড়িশা থেকে ৫০টি বাস ছা়ড়ে কলকাতার পথে। রাজ্য সরকার এবার বিনামূল্যে এই বাস পরিষেবা দেবে এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সেই টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। বালাসোর পর্যন্ত ট্রেন পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বাস পরিষেবা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

এদিকে বালাসোরের ট্রেন দুর্ঘটনার কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শুক্রবার রাত থেকেই একের পর এক ট্রেন বাতিল হতে শুরু করে। সেদিন রাতেই বাতিল হয়ে যায় চেন্নাই এক্সপ্রেস। চারকপরেই একে একে বাতিল করা হয়েছে হাওড়া-ফলকনুমা এক্সপ্রেস, হাওড়া-বেঙ্গালুরু এসএমভি এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস, দিঘা-পুরী এক্সপ্রেস, শালিমার-পুরী এক্সপ্রেস।

ওড়িশা সরকারের বিশেষ ঘোষণায় হাঁফ ছেড়ে বাঁচলেন যাত্রীরা

খড়গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, পুরী-জলেশ্বর মেমু, পুরী-বাংরিপসি সুপারফাস্ট বািতল করা হয়েছে। খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস, ভুবনেশ্বর-বালাসর মেমু, পুরী-হাওড়া সুপারফাস্ট, পুরী-নন্দনকানন এক্সপ্রেস, পুরী-শালিমার এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।

এদিকে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় একাধিক ব্যক্তি মারা গিয়েছেন। ২৯০ জনের মত মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর পাওয়া গিয়েছে। যদিও বিরোধীরা দাবি করেছিলেন ৫০০-র বেশি মানুষ মারা গিয়েছেন। ১০০০ জনের বেশি আহত হয়েছেন। বালেশ্বরের একাধিক হাসপাতালে ভর্তি রয়েছেন আহতরা। মৃতদের চিহ্নিত কররা কাজ চলছে। পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে কেন্দ্র এবং রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+