Odisha Train Accident: আজ ফের ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা করবেন আহতদের সঙ্গে

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে রাজ্যের অনেক মানুষ মারা গিয়েছেন। অনেকে আহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনা করে গতকালই পাহাড় সফর বাতিল করেছেন তিনি। আজ ওড়িশায় যাচ্ছেন তিনি। ওড়িশার কটকে চিকিৎসাধীন রাজ্যের আহত বাসিন্দাদের সঙ্গে দেখা করবেন তিনি।

পাহাড় সফরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু গতকালই তিনি পাহাড় সফল বাতিল করেন। এবং ওড়িশায় যাওয়ার সিদ্ধান্ত নেন। এখনো রাজ্যের অনেক যাত্রীর চিকিৎসা চলছে ওড়িশার বিভিন্ন হাসপাতালে। তাঁদের রাজ্যে নিয়ে আসা এবং সেখানে চিকিৎসার সুষ্ঠু ব্যবস্থা করছে রাজ্য সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায়

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় রাজ্যের ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা আহত হয়েছেন তাঁদের ধাপে ধাপে রাজ্যে নিয়ে এসে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের এক প্রতিনিধিদল ওড়িশায় গিয়ে রাজ্যের আহত যাত্রীদের সঙ্গে কথা বলেছেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন তাঁদের সঙ্গে কথা বলতে।

ট্রেন দুর্ঘটনা

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর রাজ্যের পরিস্থিতি খুব একটা ভাল নেই। একািধক জেলার বাসিন্দারা আহত হয়েছেন। তাঁদের নিরাপদে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আজ কটকের হাসপাতালে ভর্তি রাজ্যের আহতদের দেখতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি তার জন্য তিনদিনের পাহাড় সফর বাতিল করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতদের অনেককেই এখনও শনাক্ত করা হয়নি। ১০৫টি দেহের এখনও শনাক্তকরণ হয়নি বলে জানানো হয়েছে। ওড়িশা সরকার যদিও আগেই জানিয়েছে যে দ্রুত দেহগুলি নিখরচায় তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। যে দেহগুলির শনাক্তকরণ হয়নি সেই দেহগুলিকে পর্যাপ্ত জায়গায় রাখা হবে। দেহগুলিকে সংরক্ষণ করার জন্য এইমস থেকে বিশেষ কন্টেনার নিয়ে আসা হচ্ছে।

গতকাল সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। প্যাসেঞ্জার ট্রেন চলাচল করছে। বন্দেভারত এক্সপ্রেস চলছে সেই রুটেই। ৫১ ঘণ্টা ধরে লাগাতার কাজ করে ট্রেন লাইন সারিেয়ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি নিজে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন এখনই রেলের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না। যাঁদের পরিবারের কাছে এখনও তাঁদের দেহ পৌঁছয়নি তাঁদের পরিবারের কাছে তাঁদের প্রিয়জনদের দেহ পৌঁছে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রেলমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+