Odisha Train Accident: সিবিআই তদন্তের বিরোধিতা খাড়গে-বনসালের সঙ্গে একমত মমতা! কিন্তু কেন

মঙ্গলবার বাহানাগা বাজার স্টেশনে গিয়ে শুক্রবারের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। কোথায় কোন রেলকর্মী দায়িত্বে ছিলেন, তাও তালিকা নিয়েছেন তাঁরা। তবে রেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের বিরোধিতায় একমত তিন প্রাক্তন রেলমন্ত্রী মল্লিকার্জুন খাড়গে, পবন বনসাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

গত রবিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে দাঁড়ি বলেছিলেন ইন্টারলকিং সিস্টেমে গোলযোগের কথা। তারপরেই রেলবোর্ডের তরফে রেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করা হয়। ২ জুনের সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত সরকারিভাবে ২৭৮ জনের মৃত্যু হয়েছে এবং বারোশো জনের মতো আহত হয়েছেন।

সিবিআই তদন্তের বিরোধিতা খাড়গে-বনসালের সঙ্গে একমত মমতা

২ জুনের দুর্ঘটনার পরে প্রায় সব বিরোধী দলের তরফে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ চেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তিনি বলেছেন, রেলের সেফটি কমিশনারের রিপোর্ট আসার আগেই সিবিআই তদন্ত ঘোষণা করা হয়েছে।

তিনি কটাক্ষ করে বলেছেন, সিবিআই তদন্ত সংবাদ শিরোনামে আসতে পারে, কিন্তু এর আগে এই ধরনের ঘটনায় সময়সীমার মধ্যে তদন্তে ব্যর্থ হয়েছে সিবিআই। এব্যাপারে তিনি মোদী জমানার বেশ কয়েকটি রেল দুর্ঘটনার কথা উল্লেখ করেছেন।

image of jairam ramesh

২০১৬-র ২০ নভেম্বর কানপুরের কাছে ইন্দোর-পটনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় দেড়শোর বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ২০১৭-র ২৩ জানুয়ারি তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে এর এনআইএ তদন্তের সুপারিশ করেছিলেন। ২০১৭-র ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী অভিযোগ করেছিলেন কানপুরের দুর্ঘটনা ষড়যন্ত্র।

২০১৮-র ২১ অক্টোবর সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়, এনআইএ এই মামলায় কোনও চার্জশিট দাখিল করবে না। এদিন পর্যন্ত এই মামলায় চূড়ান্ত কোনও রিপোর্ট পেশ করতে পারেনি এনআইএ কিংবা সেই ব্যাপারে কোনও খবর সামনে আসেনি। সেই ঘটনায় ১৫০ জনের ওপরে মৃত্যুর জন্য দায়ী কে তা দেশবাসী এখনও জানতে পারেনি, বলেছেন মল্লিকার্জুন খাড়গে।

প্রাক্তন রেলমন্ত্রীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের বিরোধিতা করে বলেছেন, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এবং সাঁইথিয়া দুর্ঘটনার তদন্ত সিবিআই শুরু করলেও, তারা কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।

image of Mallikarjun Kharge

অপর দুই প্রাক্তন রেলমন্ত্রী মল্লিকার্জুন খাড়গে এবং পবন বনসাল ওড়িশার রেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের তীব্র সমালোচনা করেছেন। বর্তমানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে লিখেছেন, সিবিআই সাধারণভাবে অপরাধের তদন্ত করে, কোনও ট্রেন দুর্ঘটনার নয়।

কংগ্রেস সভাপতি খাড়গে কটাক্ষ করে বলেছেন, সিস্টেমিক নিরাপত্তার ত্রুটি মোকাবিলা করার কোনও ইচ্ছা নেই সরকারের। দুর্ঘটনার জবাবদিহি করতে না পেরে সরকার ভিন্নমুখী কৌশল খুঁজছে বলেও মন্তব্য করেছেন তিনি। প্রাক্তন রেলমন্ত্রী আরও বলেছেন, বর্তমান রেলমন্ত্রী নিরাপত্তা নিয়ে যেসব দাবি করেছিলেন, তা যে ফাঁপা তা প্রকাশ্যে চলে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+