Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Odisha Train Accident: মৃত ও আহতের পরিবার কীভাবে ক্ষতিপূরণের দাবি করবেন? বিজ্ঞপ্তি অনুসারে রেলের পদ্ধতি

Odisha Train Accident: ওড়িশা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৭৫। তবে অসমর্থিত সূত্রে মৃতের সংখ্যাটা তিনশোর কাছে। অন্যদিকে আহত প্রায় বারোশো। এঁদের মধ্যে অধিকাংশকেই পরের দিন অর্থাৎ শনিবার ছেড়ে দেওয়া হয় কিংবা ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়। এঁদের সবার জন্যই ক্ষতিপূরণে ঘোষণা আগেই করেছিল ভারতীয় রেল।

প্রতি মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং গুরুত্ব আহতদের 2 লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া কথা জানিয়েছিল রেল। কীভাবে সেই ক্ষতিপূরণের দাবি করতে হবে এবার বিজ্ঞপ্তির মাধ্যমে তাও জানিয়েছে রেল। ক্ষতিপূরণ পেতে গেলে কিছু নিয়ম মানতে হবে।

 Odisha Train Accident: মৃত ও আহতের পরিবার কীভাবে ক্ষতিপূরণের দাবি করবেন? বিজ্ঞপ্তি অনুসারে রেলের বদ্ধতি

মৃত ও আহতের পরিবারের সদস্যরা বালেশ্বর স্টেশনে গিয়ে ক্ষতিপূরণের দাবি করতে পারবেন। সঙ্গে ক্ষতিপূরণের সমস্যা এবং তার সমাধানের জন্য হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। সেগুলি হল 94399 81999, 79784 18322 এবং 82495 91559। এছাড়া কেউ চাইলে 64810-এ ফোন করে ক্ষতিপূরণের দাবি করতে পারেন।

রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করা হয়েছে। সেই প্রক্রিয়া যাতে দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, তাও নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে। মৃত ও আহদের পরিবার 139 নম্বরেও ফোন করতে পারেন। রেলের তরফে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে উত্তর দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

 Odisha Train Accident: মৃত ও আহতের পরিবার কীভাবে ক্ষতিপূরণের দাবি করবেন? বিজ্ঞপ্তি অনুসারে রেলের বদ্ধতি

রেলের তরফে আপাতত সাতটি জায়গা সোরো, বালেশ্বর, খান্তাপারা, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খড়গপুর থেকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। রেলের তরফে জানানো হয়েছে, যাঁরা টিকিট না কেটে ট্রেনে উঠেছিলেন, তাঁদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা হবে।

তবে দাবি করার প্রত্যেকটি ক্ষেত্রেই থিনি দাবি করবেন, তাঁকে পরিচয়পত্র-সহ প্রমাণ দেখাতে হবে কিংবা দিতে হবে। রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহতদের হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। তবে মৃতদের অনেককেই এখনও সনাক্ত করা যায়নি।

 Odisha Train Accident: মৃত ও আহতের পরিবার কীভাবে ক্ষতিপূরণের দাবি করবেন? বিজ্ঞপ্তি অনুসারে রেলের বদ্ধতি

রেলের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত তিনটি জায়গায় ৭৭ টি দেহ সনাক্ত করা হয়েছে এবং সেগুলিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে ১৮২ টি দেহ এখনও সনাক্ত করা যায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+