Odisha Train Accident: রেলের সুরক্ষা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার পরেই রেলের সুরক্ষা নিয়ে এক কাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে রেলের অন্দরের বৈঠকেই নাকি রেলের সুরক্ষা নিয়ে সওয়াল উঠেছিল। এপ্রিল মাসে রেলের বৈঠকে রেলের বোর্ডের চেয়ারম্যান সুরক্ষা ব্যবস্থা িনয়ে সতর্ক করেছিলেন।

এপ্রিল মাসের সেই বৈঠকে রেলেওয়ে ট্র্যাকের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রেলবোর্ডের চেয়ারম্যান অনিল লাহোটি। সূত্রের খবর সেই বৈঠকে শুধু রেলের সুপক্ষা নয় রেলট্র্যাকের সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। এই তথ্য প্রকাশ্যে আসার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে। যদি রেলের অন্দরেই সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল তাহলে আগে কেন পদক্ষেপ করা হল না।

Odisha Train Accident

তাহলে এতোবড় দুর্ঘটনা এড়ানো যেত। এত মানুষের মৃত্যু হত না। শুক্রবারের দুর্ঘটনার পরে িতন দিন ধরে টানা উদ্ধারকাজ চালিয়ে স্বাভাবিক করা হয়েছে বালেশ্বরের ট্রেন পরিষেবা। সেই ট্র্যাকেই আজ ছুটেছে বন্দে ভারত এক্সপ্রেস। রেল ট্র্যাকে যখন একের পর এক দ্রুত গতির ট্রেন চালানো হচ্ছে সেখানে রেলের সুরক্ষা কেন নিশ্চিত করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শুধু রেলের সুরক্ষা নয় রেলের কর্মী সংখ্যাও অনেক কমে গিয়েছে। নতুন করে নিয়োগ করা হচ্ছে না। অনেক কর্মী অবসর নিয়েছেন। তাঁদের জায়গাগুলি ফাঁকা পড়ে রয়েছে। সেই জায়গায় কাউকে নিয়োগ করা হয়নি। ফলে অমনেরক ক্ষেত্রে রক্ষণাবেক্ষণে ঘাটতি দেখা দিয়েছে।

image of coromandel express

২০১৭-১৮ সালের পর গত পাঁচ বছরে ১১টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে দেশে। শুধু ট্রেন সংঘর্ষ নয় ট্রেনে আগুন লাগার মতো ঘটনাও ঘটেছে। করোনা কালে ট্রেনের বেসরকারি করণের কথা বলেছিলেন মোদী সরকার। সেই মত একাধিক ট্রেনে প্লাটফর্মে ওয়েটিং রুমে বেসরকারিকরণ হয়েছে। ট্রেনের আধুনিকীকরণের পাশাপাশি ইন্টালকিং সিস্টেমেরও আধুনিকিকরণ করা হয়েছিল। কবচ নামে একটি সুরক্ষা ব্যবস্থা কার্যকর করা হয়েছিল। তারপরেও কীভাবে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+