Odisha Train Accident: নিদ্রাহীন ৩ দিন, বালেশ্বরের দুর্ঘটনার পর কেমন কেটেছিল রেলমন্ত্রীর প্রতিটি মুহূর্ত?
শুক্রবার ভারতীয় রেলের ইতিহাসে যাকে বলে ঐতিহাসিক দিন হয়ে রয়ে গেল। শুক্রবার সকালে গোয়া থেকে মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়। সেই অনুষ্ঠানে যোগ দিতে গোয়ায় গিয়েছিলেন রেলমন্ত্রী। তার কয়েকঘণ্টার মধ্যেই সব ওলট-পালট হয়ে গেল।
গোয়ায় সকালে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পর সন্ধেবেলা একটু জিরিয়ে নিচ্ছিলেন তিনি। ঠিক সন্ধে সাতটায় বেজে ওঠে তাঁর ফোন। ওড়িশার বালাসোরে পর পর তিনটি ট্রেনের সংঘর্ষ। করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ তারপাশের ট্র্যাকে চলা যশোবন্ত পুর এক্সপ্রেসও রেহাই পায়নি। মালগাড়ির বগি ছিটকে গিয়ে পড়ে লাইনচ্যূত যশোবন্তপুর এক্সপ্রেসের ট্রেনও।

ফোনে খবর শোনার পর আর এক মুহূর্ত দেরি করেননি রেলমন্ত্রী। সঙ্গে সঙ্গে দিল্লিতে উড়ে যান তিনি। সেই রাতেই দিল্লি পৌঁছে ওড়িশাগামী প্রথম বিমানটি তিনি ধরেন। দিল্লি বিমানবন্দরে পৌঁছে আর নিজের বাসভবনে যাননি তিনি দিল্লি বিমানবন্দরেই কাটিয়েছেন রাত। সেখান থেকেই শুরু করে দিয়েছিলেন উদ্ধারকাজ পরিচালনা করা।
ভোর তিনটের চার্টার্ড বিমানে তিনি পৌঁছন ওড়িশায়। শনিবার কাকভোরে দুর্ঘটনাস্থলে পৌঁছে যান তিনি। তারপর আর একমুহূর্ত বিশ্রাম নেননি। নিজে দাঁড়িয়ে থেকে পুরো উদ্ধারকাজ- রেলট্র্যাক সারাইয়ের কাজ পরিচালনা করেন তিনি। বালাসোরেই দুর্ঘটনাস্থলেই কাটিয়ে দিয়েছেন তিনদিন। একের পর এক সাংবাদিক বৈঠক করে আপডেট দেওয়া।

রেলট্র্যাকের উপরে বসেই কখনও অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন। কখনও আবার নিজে ছুটে গিয়েছেন রেলের ট্যাকের মেরামতির কাজ দেখার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্ঘটনাস্থল ঘুরে দেখিয়ে হাসপাতালে গিয়েছেন আহতদের সঙ্গে দেখা করতে। সেখান থেকে আবার ফিরে এসেছেন গ্রাউন্ড জিরোয়। সোমবার রাতে প্রথমবার চাকা গড়ায় বালাসোর স্টেশনে। দুর্ঘটনার পর প্রথম মালগাড়ি চলে সেই ট্র্যাকে।

হাত জোড় করে সেসময় প্রার্থনা করতে দেখা গিয়েছে রেলমন্ত্রীকে। রেল ট্র্যাক ঠিক হওয়ার পরেও যে দায়িত্ব শেষ হয়ে যায় না সেটা প্রকাশ্যেই তিনি জানিয়েছেন। তারপরেই কান্নায় ভেঙে পড়েন রেলমন্ত্রী। শুক্রবার রাত থেকে টানা রবিবার রাত। সোমবার ভোরে তিনি গ্রাউন্ড জিরো ছাড়েন। এই ৫০ ঘণ্টারও বেশি সময় তিনি গ্রাউন্ড জিরোয় বসে ছিলেন। তাঁর এই তৎপরতাকে এবং উদ্ধারকাজ নিয়ে বিরোধীরাও সমালোচনা করতে পারেনি। তবে বিরোধীরা রেলমন্ত্রীর পদত্যাগ দািব করেছেন।












Click it and Unblock the Notifications