Odisha Train Accident: ইন্টারলকিং সিস্টেমে ইচ্ছাকৃত কারচুপি! দুর্ঘটনা না ষড়যন্ত্র উত্তর খুঁজতে ঘটনাস্থলে CBI
Odisha Train Accident: দেশের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (Train Accident) মধ্যে একটি। শুক্রবারের সেই ঘটনার রেশ কাটিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে বাহানাগা বাজার দিয়ে। কিন্তু বড় প্রশ্ন উঠে আসছে, তাহলে কি এই ঘটনা ষড়যন্ত্রের (conspiracy)। ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটানো হয়েছে বলেও অভিযোগ উঠছে।। যে কারণে প্রাণ হারিয়েছেন প্রায় তিনশো মানুষ। শুরু সিবিআই (CBI) তদন্ত।
রেলের প্রাথমিক তদন্তে উঠে এসেছে রেল ট্র্যাকের ইন্টারলকিং সিস্টেমে ইচ্ছাকৃত কারচুপির কথা। যে কারণে রেল বোর্ডের তরফে ঘটনার তদন্তের ভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও তা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। ২০১০-এর জ্ঞানেশ্বরী দুর্ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে দেওয়া হলেও, তার রিপোর্ট এখন প্রকাশ্যে আসেনি।

রেলের আধিকারিকরা বলছেন, বাহানাগা বাজার স্টেশনে ট্রেন দুর্ঘটনার পিছনে ইন্টারলকিং সিস্টেমে কারচুপির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রেলের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সেটিকে ইচ্ছাকৃতভাবে টেম্পার করা হয়েছে। যে কারণে পেশাদার তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর সিদ্ধান্ত।
রেল কর্তাদের দাবি তাদের ইন্টারলকিং সিস্টেম খুবই নিরাপদ এবং এখানে ত্রুটির সুযোগ কম। সেব্যাপারে তারা প্রাথমিক তদন্তের সঙ্গে একমত, ইচ্ছাকৃতভাবে টেম্পারিং না হলে ইন্টারলকির সিস্টেমে পরিবর্তন করা যায় না। যে কারণেই দুর্ঘটনা নয়, ষড়যন্ত্রের তত্ত্ব উঠে আসছে। ইন্টারলকিং সিস্টেমে হস্তক্ষেপের পিছনে উদ্দেশ্য খুঁদে বের করতেও সিবিআই তদন্তের সিদ্ধান্ত।
বিরোধীরা দুর্ঘটনার পিছনে সিএজি রিপোর্টকে হাতিয়ার করছে। যেখানে বলা হয়েছে রেললাইনের রক্ষণাবেক্ষণে অর্থের অভাব ছিল। যদিও সরকারের তরফে দাবি করা হয়েছে, রেল পথের নিরাপত্তায় অর্থের অভাব ছিল না। সরকারি সূত্রের দাবি, মোদী সরকার পূর্ববর্তী ইউপিএ সরকারের তুলনায় রেলপথের সুরক্ষায় আড়াইগুণ অর্থ ব্যয় করেছে।

সরকারি সূত্রে দাবি করা হয়েছে ইউপিএ সরকারের সময়ে রেলপথের সংস্কারে ৪৭ হাজার কোটি টাকা খরচ করা হয়েছিল। সেখানে মোদী সরকার ২০২৩-২৪ সালের শেষ নাগাদ এক্ষেত্রে প্রায় ১.০৯ লক্ষ কোটি টাকা খরচ করে ফেলবে বলে অনুমান।
ট্রেন দুর্ঘটনার তদন্তে রেলের তরফে যে তদন্ত করা হচ্ছে, তা শেষ করতে আরও দিন তিনেক সময় লাগবে বলে জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব সার্কেলের রেল সুরক্ষা কমিশনার এএম চৌধুরী। তিনি জানিয়েছেন, কাজটা এতটা সহজ নয় যে কয়েকজনকে জিজ্ঞাসা করলেই সেই কাজ শেষ হয়ে যাবে।
এদিকে দুর্ঘটনার তদন্তে এদিনই বাহানাগা বাজারে যাচ্ছে সিবিআই-এর তদন্তকারী দল। সেখানে তারা রেলকর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলতে পারেন। এবার সিবিআই তদন্তের শেষে কী উঠে আসে এখন সেটাই দেখার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications