Odisha Train Accident: ফের ট্রেন দুর্ঘটনা ওড়িশায়, লাইনচ্যূত ৫টি বগি
Odisha Train Accident: বালাসোরের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেন দুর্ঘটনা ওড়িশায়। এবং উল্টে গেল ট্রেনের ৫টি কামরা। ওড়িশার বর্গ স্টেশনেই মালগাড়ির পাঁচটি বগি উল্টে যায়। মালদাড়িটি লাইমস্টোন নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। সেই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আজই দুর্ঘটনার রেশ কাটিয়ে প্যাসেঞ্জার ট্রেন যাত্রা শুরু করেছে বালাসোর দিয়ে। গতকাল রাতে প্রথম মালগাড়ির চাকা গড়ায়। তার আগে রেলমন্ত্রী সহ সকলেই হাতজোড় করে প্রার্থনা করেছিলেন।

সকাল থেকে প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হয়েছে বালেশ্বরে। ধীর গতিতে চলছে ট্রেন। তার মাঝেই ফের ট্রেন দুর্ঘটনার খবর। মালগাড়ি উল্টে গিয়ে ট্রেন চলাচল ব্যহত হয়েছে ওড়িশার বর্গ স্টেশনে। লাইম স্টোন বোঝাই মালগাড়ির পাঁচটি গাড়ি উল্টে গিয়েছে। রেললাইনের উপরে এবং চারপাশে ছড়িয়ে পড়েছে লাইমস্টোন। তার জেরে সেই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

এদিকে ওড়িশার বালাসোর স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে একটু সময় লাগবে বলে জানিয়েছে রেল। যদিও আজ সেই রুটেই বন্দে ভারত এক্সপ্রেস চলেছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চালানো হয়েছে এই ট্রেন। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার দুঃস্বপ্ন এখনও কাটিয়ে উঠতে পারেনি কেউ। এখনও সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাত্রীদের ব্যাগ পত্র। ছড়িয়ে রয়েছে তাঁদের জুতো-চটি জামাকাপড়।
রেলের তরফে ঘটনার সিবিআই তদন্ত দাবি করা হয়েছে। ক্যাগ রিপোর্ট পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলের উন্নয়নে মোদী সরকার কোনও টাকা খরচ করছে না বলে অভিযোগ করেছে বিরোধীরা। তাঁরা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেছেন। তবে রেলের দুর্ঘটনায় উদ্ধারকাজের প্রশংসা করেছেন তাঁরা। শুক্রবারের দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হয়েছে বালেশ্বরে।
দিনরাত জেগে উদ্ধারকাজ করেছে রেল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ক্রেন নিয়ে এসে সরিয়ে ফেলা হয় দুমরে-মুচরে যাওয়া ট্রেনের কামরাগুলি। রেলমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে সব কাজ পরিচালনা করেছেন। রেললাইনে বসে আধিকারীকদের সঙ্গে কথা বলেছেন তিনি। গতকাল রাতে ৫১ ঘণ্টা কাজের পর মালগাড়ির চাকা গড়ায় বালাসোর স্টেশনে। হাতজোড় করে সকলে প্রার্থনা করেছেন। রেলমন্ত্রী জানিয়েছেন ট্রেন চালু হলেও কিন্তু শেষ হয়ে যাচ্ছে না দায়িত্ব। দায়িত্ব থেকেই যাচ্ছে। ইতিমধ্যেই বালাসোরের ট্রেন দুর্ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে রেলওয়ে।












Click it and Unblock the Notifications