ভগবত গীতা পাঠ প্রতিযোগীতায় জয়ী ৬ বছরের এক মুসলিম মেয়ে

হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতা পাঠ করে প্রথম পুরস্কার জিতল ৬ বছরের একটি ছোট্ট মুসলিম মেয়ে ফিরদৌস। ফিরদৌসের মা আরিফা বিবি মেয়েকে এই নিয়ে সবসময় উৎসাহও জুগিয়েছেন।

কেন্দ্রপাড়া, ১৭ মার্চ : হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতা পাঠ করে প্রথম পুরস্কার জিতল ৬ বছরের একটি ছোট্ট মেয়ে। কিন্তু তার চেয়েও চমকে দেওয়া তথ্য হল এই মেয়েটির জন্ম মুসলিম পরিবারে। একদিকে যেখানে হিন্দু-মুসলিম অশান্তি হিংসার ঘটনা প্রতিনিয়ত শোনা যায়, সেখানে একটি মুসলিম মেয়ের ভগবত গীতা পাঠ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করার ঘটনা সত্যিই অন্য এক মধুর অনুভূতি জাগায়।

সম্প্রতি ওড়িশার কেন্দ্রপাড়ার একটি মন্দির প্রাঙ্গণে ভগবত গীতা পাঠের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগীতায় সাব-জুনিয়র গ্রুপের বিজয়ী ৬ বছরের ফিরদৌস। সবচেয়ে উল্লেখযোগ্য মুসলিম ধর্মালম্বী হয়েও ফিরদৌসের গীতা পাঠে তাঁর মা আরিফা বিবির আপত্তি তো নেই বরং উল্টে মেয়েকে প্রতিযোগীতায় উৎসাহ দিয়েছেন তিনি।

ভগবত গীতা পাঠ প্রতিযোগীতায় জয়ী ৬ বছরের এক মুসলিম মেয়ে

এই প্রতিযোগীতায় মোট ৪৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। শ্লোক মনে রাখার ক্ষমতা, গলার স্বর, শ্লোকগুলি একাত্ম করার ক্ষমতা, মনোনিবেশ, পরিবেশনের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মাপকাঠিতে প্রতিযোগীদের বিচার করা হয়। ফিরদৌস ১০০-র মধ্যে ৯৭.৫ নম্বর পেয়েছে।

কেন্দ্রপাড়ার শোভনীয় শিক্ষাশ্রমের প্রথম শ্রেণীর ছাত্রী ফিরদৌস। স্কুলের প্রধান শিক্ষিকার ঊর্মিলা করের কথায়, "প্রথম শ্রেণীর ছাত্রী হিসাবে ফিরদৌস শ্লোক পড়তে পারে না, কিন্তু শুনে মনে রাখতে পারে। স্কুলে প্রার্থনার সময় এই শ্লোকগুলি পাঠ করা হয়। ফিরদৌস খুবই পরিস্কার মাথার মেয়ে। "

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+