ওড়িশা: বাবা-মা খাতা-পেন্সিল কিনে দিতে না পারায় আত্মঘাতী ছাত্রী

পুলিশসূত্রে জানানো হয়েছে ওই ছাত্রীর নাম জয়ন্তী। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে প্রায় ১৭০ কিলোমিটার গঞ্জম জেলার অক্সা শহরের এক দারিদ্র পরিবারে জন্ম জয়ন্তীর। মেয়ের স্কুলের পয়সা জোগাতেই হিমশিম খাচ্ছেন মা-বাবা। সম্প্রতি ষষ্ঠ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জয়ন্তী। হাতে টাকা না থাকায় খাতা-পেন্সিন কিনে দিতে পারেননি বাবা। এদিকে ২৩ জুন থেকে স্কুলে সপ্তম শ্রেণীর পড়াশোনা শুরু হয়ে গিয়েছে।
খাতা, পেন্সিল না নিয়েই ক্লাসে যায় জয়ন্তী। এদিকে শিক্ষক-শিক্ষিকিরা পড়া শুরু করিয়ে দিলেও খাতা পেন্সিল না থাকায় বিপাকে পড়ে জয়ন্তী। এরপর বাড়িতে এসে বারবার বাবার কাছে খাতা-পেন্সিল কেনার টাকা চাইতে থাকে সে। আজ-কাল করে করে বাবাও ২ দিন কাটিয়ে দেন কিন্তু খাতা-পেন্সিল কেনার টাকা জোগাড় করতে পারেননি তিনি।
সংবাদ সংস্থা আইএনএসকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "তাঁর বাবা-মা টাকা জোগাড়ের জন্য কিছু সময় চেয়ে নেন। কিন্তু দেরি হওয়ায় মর্মাহত হয় ওই ছাত্রী। বুধবার বাড়িতে যখন মা-বাব ছিলেন না তখন প্রথমে গায়ে কেরোসিনে দিয়ে, পরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী।"
ওই পুলিশ আধিকারিক এও জানিয়েছেন, ওই ছাত্রীর শরীরের ৫০ শতাংশের বেশি জ্বলে গিয়েছে। আগুন লাগানোর পর চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। কয়েকজন প্রতিবেশী বাড়ি থেকে উদ্ধার করে ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় ওই ছাত্রীর।
জয়ন্তীর বাবা দৈনন্দিন মজুরির ভিত্তিতে কাজ করেন। সম্প্রতি স্ট্রোকের ফলে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ায় পরিবারের আয় কমে গিয়েছে। জয়ন্তীর মা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে যে টুকু আয় করেন তাতেই সংসার চলে। জয়ন্তী ছাড়াও তাঁদের আরও ৩ সন্তান রয়েছে। জয়ন্তীর মৃত্যুতে স্বভাবতই ভেঙে পড়েছেন তাঁরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications