বঙ্গের আধিপত্যে ভাগ বসাল কলিঙ্গও, ওড়িশার জিআই প্রাপ্তিতে রসগোল্লা এখন ‘আমাদের’
রসগোল্লা কার? বাংলার না ওড়িশার? বাংলার পর ওড়িশার রসগোল্লাও পেল জিআই ট্যাগ। দু’বছর আগে বাংলার রসগোল্লা জিআই ট্যাগ পেয়েছিল। অবসান ঘটেছিল বিতর্কের।
বাংলার পর ওড়িশার রসগোল্লাও পেল জিআই ট্যাগ। দু'বছর আগে বাংলার রসগোল্লা জিআই ট্যাগ পেয়েছিল। অবসান ঘটেছিল বিতর্কের। রসগোল্লা কার? বাংলার না ওড়িশার? দু-বছর বাংলা একাধিপত্য কায়েম রাখলেও সোমবার ওড়িশা জিআই ট্যাগ পাওয়ায়, রসগোল্লা আবিষ্কারের একচেটিয়া কৃতিত্ব হারাল বাংলা। রসগোল্লার পরিচিতি এবার ওড়িশার রসগোল্লা নামেও।

ওড়িশার তরফ থেকে দাবি করা হয়, ভুবনমোহিনী মিষ্টান্নের উৎসভূমি মহানদীর তীরবর্তী অঞ্চলে। সেই দাবির সমর্থনে প্রমাণ সংগ্রহ করার পরই জিআই ট্যাগ পেল ওড়িশা। দু-বছর আগে মর্যাদা হারানোর পর কমিটি গঠন করে প্রমাণ জোগাড়ের তোড়জোড় চলে।
উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে রসগোল্লার উৎসভূমি হিসেবে বাংলার নাম ঘোষণা হয়েছিল। রসগোল্লার আবিষ্কর্তার হিসেবে নবীনচন্দ্র দাসের নাম উঠে এসেছিল। তা সত্ত্বেও ওড়িশার দাবি ছিল, বাংলার রসগোল্লা আগে আবিষ্কার করলেও ওড়িশার রসগোল্লা অন্য সবার থেকে একেবারেই স্বতন্ত্র। একেবারেই ভিন্ন প্রকৃতির রসগোল্লা। এই রসগোল্লা রসালো, নরম এবং মুখে দিলেই গলে যায়। উল্লেখ্য, বাংলার রসগোল্লার খ্যাতি তার স্পঞ্জ প্রকৃতির জন্য।
এতদিন রসগোল্লা নিয়ে একা দাবিদার ছিল বাংলা। বাংলা দাবি করত, রসগোল্লা আমার। কিন্তু এদিনের পর সেই দাবি আর সংগত রইল না।। সোমবারের পর রসগোল্লা হয়ে গেল আমাদের। বাংলার আধিপত্যে ভাগ বসাল ওড়িশাও। বঙ্গের সঙ্গে কলিঙ্গও এখন রসগোল্লার দাবিদার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications