Coromandel Express derailed: দুর্ঘটনায় মৃত্যু ৫৫ থেকে ৬০ জনের, আহত ৬০০! জানালেন মুখ্যসচিব
Coromandel Express derailed: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! দুর্ঘটনার কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)। ওডিশার বালেশ্বরের কাছে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় এখনও পর্যন্ত ৫৫ থেকে ৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত ৬০০ জনেরও বেশি মানুষ।
এমনটাই জানিয়েছেন ওডিশা সরকারের ( Train derailed) মুখ্যসচিব প্রদীপ জানা। ইতিমধ্যে ওডিশা সরকারের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখান থেকে প্রতি মুহূর্তে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রদীপ জানা জানিয়েছেন, রাত ১১ টা ৪৫ মিনিটে যে তথ্য এসেছে তাতে ৬০০ জনেরও বেশি আহত হওয়ার সামনে এসেছে। সবাইকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। প্রশাসন গোটা পরিস্থিতি দায়িত্ব নিয়ে সামলাচ্ছেন। চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মী, ওষুধ সব কিছুই পর্যাপ্ত আছে বলেও মুখ্যসচিবের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে রাতেই ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বাংলার উদ্ধারকারী দল। একই সঙ্গে একাধিক এ্যাম্বুলেন্স সহ একাধিক সাহায্য পাঠানো হচ্ছে। অন্যদিকে অভিশপ্ত ট্রেনটিতে বাংলার বহু যাত্রী রয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত যা খবর করমণ্ডল এক্সপ্রেস দূর্ঘটনায় আহতদের মধ্যে তিন জন বাঁকুড়ার বাসিন্দা আছে। শুক্রবার রাতে বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে এই খবর জানানো হয়েছে।
"As per the latest information, 600 people injured and the death toll between 55-60": Odisha Chief Secretary Pradeep Jena on train accident in Odisha's Balasore pic.twitter.com/fczgszF3ej
— ANI (@ANI) June 2, 2023
জেলা পুলিশ সূত্রে খবর, শেষ পাওয়া খবর পর্যন্ত ঐ দূর্ঘটনায় আহতদের মধ্যে তিন জন বাঁকুড়ার বাসিন্দা। এদের মধ্যে একজনের বাড়ি বিষ্ণুপুরের বাঁকাদহ ও অন্য দু'জনের বাড়ি সোনামুখীর হামিরহাটি গ্রাম পঞ্চায়েতের পাতজোর গ্রামে। পুলিশের তরফে আহত তিন জনের সাথে যোগাযোগ রাখার পাশাপাশি বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে অন্ধ্রপ্রদেশে ধান রোয়ার জন্য পরিযায়ী শ্রমিক হিসাবে শুক্রবার সকালে সুন্দরবনের গোসাবা ব্লকের সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর আনন্দপুর গ্রাম থেকে রওনা দিয়েছিল কর্মকার পরিবারের ৬জন। শুধু তার মধ্যেই চঞ্চলা কর্মকারের ভাই রঞ্জন কর্মকার।ছেলে সনৎ কর্মকার ও দুই বৌমা। শ্যামলী ও কবিতা কর্মকার রয়েছে।বেলা তিনটার সময় হাওড়া থেকে ট্রেনে চাপে তারা।
#WATCH | "As per the latest information we have received at 11:45 pm, 600 people injured and they have been shifted to hospital...exact number of casualties is yet to be received...as of now the figure we have got is between 55-60 (number of casualties)...": Odisha Chief… pic.twitter.com/F4XW5ZjpDg
— ANI (@ANI) June 2, 2023
রাত আটটা নাগাদ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় খবর আসে যে অন্ধপ্রদেশ যাওয়ার পথেই। ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে।তার পর থেকেই ক্রমাগত ফোনে যোগাযোগ করার চেষ্টা চলছে। অন্যদিকে মালদহের বেশ কয়েকজন বাসিন্দাও ওই ট্রেনে ছিলেন বলে খবর। এছাড়াও আরও বেশ কয়েকটি জেলা থেকেও ওই ট্রেনে সফর করছিলেন এমন একাধিক নাম সামনে আসছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications