ওড়িশায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহনচরণ মাঝি! থাকছে দুই উপমুখ্যমন্ত্রীও
ওড়িশায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহনচরণ মাঝি। এবারের বিধানসভা নির্বাচনে গত ২৪ বছর ধরে রাজ্য শাসন করে আসা বিজেডি পরাজিত হয়েছে। ফলে নবীন পট্টনায়ককে বিদায় নিতে হচ্ছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে ওড়িশা বিজেপি পরিষদীয় দলের সদস্যরা তাঁদের নেতা নির্বাচিত করেন।
দুই উপমুখ্যমন্ত্রীও নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন, কেভি সিংদেও এবং প্রতিভা পারিদা।

উল্লেখ্য, বিজেপি ২০০০ এবং ২০০৪ সালে ওড়িশায় বিজেডির সঙ্গে জোট সরকারে অংশ নিয়েছিল। এবারই বিজেপি প্রথমবারের জন্য ওড়িশায় নিজেদের ক্ষমতায় সরকার গঠন করতে চলেছে। ওড়িশার নব নির্বাচিত মুখ্যমন্ত্রী মোহণচরণ মাঝি কেওনঝড় আসন থেকে প্রায় ১১৫৭৭ ভোটে বিজেডির মিনা মাঝিকে পরাজিত করেছেন। তিনি রাজ্যের চারবারের বিধায়ক।
#WATCH | Bhubaneswar | Mohan Charan Majhi to be Chief Minister of Odisha, announces BJP leader Rajnath Singh. pic.twitter.com/5fBKDijVjZ
— ANI (@ANI) June 11, 2024
এদিকে ওড়িশা সরকার ঘোষণাা করেছে, নতুন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য ১২ জুন দুপুর একটার পরে ভুবনেশ্বরের সব রাজ্য সরকারি অফিস ও আদালত বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। ওই অনুষ্ঠানে বিজেডি সভাপতি তথা বিদায়ী মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককেও আমন্ত্রণ জানানো হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরিচিত মুখ ধর্মেন্দ্র প্রধান এবং জুয়েল ওরাঁওকে কেন্দ্রে মন্ত্রী করে বিজেপি তুলনামূলক অপরিচিত মুখ মোহনচরণ মাঝিকে বেছে নিল। আদিবাসী নেতা হিসেবে পরিচিতি ছাড়াও রাজ্যে তাঁর সাংগঠনিক দক্ষতাও রয়েছে।
১৯৯৭ সালে তিনি পঞ্চায়েতে নির্বাচিত হন। ২০০০ সালে তিনি কেওনঝড় থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। তারপর ২০০৪ এবং ২০১৯-এও তিনি ওই একই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি বিদায়ী বিধানসভায় বিরোধী দলের চিপ হুইপ ছিলেন।












Click it and Unblock the Notifications