মাকে জীবন্ত পুড়িয়ে দিল ছেলে!নেপথ্যের কারণ অবাক করার মত
লোভ আর অর্থ-সম্পত্তির প্রতি আকর্ষণ যে মানুষকে কতটা 'অনর্থ'এর দিকে নিয়ে যেতে পারে তার আরও এক উঠে এল ওড়িশার এক ঘটনাকে ঘিরে। ওড়িশার এমপিভি গ্রামে সন্তানের হাতেই জীবন্ত পুড়ে মৃত্যু হল এক মহিলার।
লোভ আর অর্থ-সম্পত্তির প্রতি আকর্ষণ যে মানুষকে কতটা 'অনর্থ'এর দিকে নিয়ে যেতে পারে তার আরও এক উঠে এল ওড়িশার এক ঘটনাকে ঘিরে। ওড়িশার এমপিভি গ্রামে সন্তানের হাতেই জীবন্ত পুড়ে মৃত্যু হল এক মহিলার। এক করুণ ঘটনাকে ঘিরে রীতিমত হতভম্ব গোটা এলকা।

জানা গিয়েছে ৫৫ বছরের গীতা মণ্ডলের সঙ্গে তাঁর ছেলের বিবাদ অনবরতই লেগে থাকত। আর এই বিবাদের মূল কারণ ছিল সম্পত্তি। সম্পত্তিগত বিবাদকে ঘিরে নিত্যদিন মা ছেলের ঝামেলা গড়ায় এক মর্মান্তিক পরিস্থিতির দিকে। ছেলে তাপস মণ্ডলের হাতে শেষে নির্মমভাবে খুন হতে হয়েছে গীতাকে, এমনই অভিযোগ পড়শিদের। অভিযোগ, তাপস তার মা গীতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে।
সম্পত্তি বিবাদের জেরে এই খুনের ঘটনার অভিযোগ পুলিশের কাছে পৌঁছতেই ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় তাপসকে।












Click it and Unblock the Notifications