রাজ্য বিধানসভায় পাস হল ওড়িশা লোকায়ুক্ত বিল ২০১৪

রাজ্য বিধানসভায় পাস হল ওড়িশা লোকায়ুক্ত বিল ২০১৪
ওড়িশা, ১৫ ফেব্রুয়ারি : জন লোকপাল নিয়ে যখন উত্তাল দিল্লি বিধানসভা তখন নিঃশব্দে ওড়িশা বিধানসভায় পাস হল ওড়িশা লোকায়ুক্ত বিল। বিলের বিধানে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও জনআধিকারিকদের রাখা হয়েছে। যা দুর্নীতিবিরোধী ৬ সদস্যে প্যানেলের আওতায় থাকবে। ২০১৩ সালে কেন্দ্রীয় সরকার আইন পাস করার পরে প্রথম ওড়িশাই এই বিল কার্যকরী করল।

ওড়িশার রাজ্য বিধানসভায় ১২ ফেব্রুয়ারি প্রথম বিলটি আনা হয়। দু দিনের আলোচনার পর সর্বসম্মতভাবে বিলটি পাস হয়। কেন্দ্রীয় সরকারের আইন অনুসারেই এই বিলের বিধান করা হয়েছে।

আইন অনুযায়ী হাই কোর্টের বর্তমান বা প্রাক্তন বিচারক লোকায়ুক্তের চেয়ারম্যান পদে থাকবে। আর কমিশনে অন্তত দুজন বিচারবিভাগীয় সদস্য থাকতে হবে। একজন মহিলা বা তফশিলি জাতি সদস্য থাকতে হবে। বাকি তিন জনকে অবিচারবিভাগীয় সদস্য হতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+