Odisha IT Raid: টাকা গুনতে গুনতে বিকল মেশিন, পাঠানো হল নতুন যন্ত্র. সাংসদের কারখানা যেন টাকার পাহাড়

টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়ছেন অফিসাররাই। ওড়িশার কংগ্রেস নেতার কারখানায় গত তিন দিন ধরে চলছে আয়কর হানা। প্রায় ৩০০ কোটি টারা উদ্ধার হয়েছে তাঁর বাড়ি থেকে। এখনও পর্যন্ত টাকা গোনা শেষ করে উঠতে পারেননি আয়কর দফতরের আধিকারীকরা।

টাকা গুনতে গুনতে মেশিন খারাপ হয়ে গিয়েছে। নতুন টাকা গোনার যন্ত্র পাঠানো হয়েছে আয়কর দফতরের কাছে। কারখানার বিভিন্ন জায়গায় থরে থরে লুকিয়ে রাখা হয়েছিল কোটি কোটি টাকা। এখনও পর্যন্ত গোটা দেশে আয়কর হানায় এটাই সর্বাধিক টাকা উদ্ধার বলে জানা গিয়েছে।

 Odisha IT Raid

এখনও টাকা গোনা শেষ হয়নি। আরও টাকা রয়েছে কংগ্রেস নেতার কনভয়ে। কারখানার বাইলে সিআইএসএফ মোতায়েন করা হয়েছে। যাতে বাইরে কোনও অশান্তি না হয় সেদিকে নজর রাখার কড়া নির্দেশে দেওয়া হয়েছে। ওড়িশার বালঙ্গির জেলার বৌদ্ধ ডিস্টেলারিস প্রাইভেট লিমিটেডের গত তিন দিন ধরে চলছে আয়কর হানা।

এখনও পর্যন্ত ৩০০ কোটি টাকা নাকি উদ্ধার হয়েছে সেই কারখানা থেকে। আরও টাকা রয়েছে। সেগুলি গুনতে গুনতে মেশিন বিকল হয়ে গিয়েছে। আরও যন্ত্র পাঠানো হয়েছে সেখানে। এতো কালো টাকা এক আগে দেশে কোনও আয়কর হানায় উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে। শুধু টাকা নয় প্রচুর সোনার গয়নাও উদ্ধার করেছে আয়কর দফতরের কর্মীরা।

কীভাবে কংগ্রেস সাংসদের সম্পত্তিতে এতো টাকা এলো তা িনয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই নিয়ে সওয়াল তুলেছিলে। এদিকে কংগ্রেস হাইকমান্ড এখন অভিযুক্ত কংগ্রেস নেতার থেকে দূরত্ব তৈরি করতে চাইছে। কয়েক মাস আগে পর্যন্ত এই কংগ্রেস নেতার কথাই সবচেয়ে বেশি গুরুত্ব পেত ওড়িশায়। এবং কংগ্রেস হাইকমান্ডও তাঁকে বেশি গুরুত্ব দিতেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+