Cyclone Dana Update: ২৩ তারিখের মধ্যে হোটেল খালি করে দিন, ' দানা'-র আতঙ্কে কাঁপছে জগন্নাথ ধাম
ঘূর্ণিঝড় দানার আতঙ্কে কাঁপছে পুরী। পুরী এবং সাগরের মধ্যে কোনও একটি জায়গায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা। আম্ফানের মতো গতিবেগ নিয়ে ধেয়ে আসছে সেটি। বঙ্গোপসাগরে শক্তিসঞ্চয় করতে শুরু করেছে ঘূর্ণিঝড়টি।
পুরী মানেই বাঙালিরে সবচেয়ে প্রিয় ডেস্টিনেশন। ইউকেন্ড ট্যুর থেকে হানিমুন সবেতেই পুরী সবার আগে আসে। অনেকটা পাশের বা়ডির মতোই পুরী বাঙালি পর্যটকদের কাছে জনপ্রিয়। অনেকেই এখন পুরীতে ঘুরতে গিয়েছেন। আবার অনেকেই যাওয়ার প্ল্যানিং করেছেন। টিকিট কাটাও হয়ে গিয়েছে। কিন্তু সব প্ল্যানিং ভেস্তে দিয়েছে ঘূর্ণিঝড় দানা। ওড়িশা এবং বাংলার মাঝে কোনও একটি জায়গায় ঘূর্ণিঝড় দানা ল্যান্ডফল করবে বলে জানিয়েছে IMD।

ঘূর্ণিঝড় দানা ধেয়ে আসছে। আগামীকাল থেকেই ওড়িশা এবং বাংলা উপকূলের একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। লাল সতর্কতা জারি করা। উত্তাল হয়ে উঠবে সমুদ্র। তাই নিরাপত্তা খাতিরে ওড়িশা সরকার পুরীর সব হোটেল খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ অক্টোবরের মধ্যে পুরীর সব হোটেল খালি করে দিতে বলা হয়েছে।
২৩ অক্টোবরের মধ্যে পর্যটক এবং পূন্যার্থীদের যেমন পুরী ছেড়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে সেরকমই আগামী ২৪ থেকে ২৫ অক্টোবর পুরীতে যেন কেউ না আসেন। কারণ ২৪ তারিখ থেকে ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে বসে জানানো হয়েছে। ইতিমধ্যেই পুরী সহ ওড়িশা সহ বাংলার উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই তিন রাজ্যের মুখ্যসচিব জরুরি ভিত্তিতে আলোচনা সেরেছেন। ওড়িশায় পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ টিম প্রস্তুত করা হচ্ছে। সেই সঙ্গে রাজ্যের বিপর্যয় মোবাকিলা দলকেও প্রস্তুত করা হয়েছে। এই নিয়ে প্রধানমন্ত্রী মোদীও ওড়িশা সরকারের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রের পক্ষ থেকে চপার পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের দাপটে যাতে কোনও রকম প্রাণহানী যাতে না হয় সেদিকে তৎপর হয়েছে ওড়িশা সরকার।
ইতিমধ্যেও ওড়িশার ১৪টি জেলায় তিন দিনের সব স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। গঞ্জাম জেলা, জগৎসিংপুর,কেন্দ্রাপাড়া,ভদ্রক, বালেশ্বর, ময়ুরভঞ্জ,কেওনঝড়, ধেঙ্কানাল, জাজপুর, খুরদা, নয়াগড় এবং কটক জেলায় নিম্নচাপের সবচেয়ে বেশি প্রভাব পড়বে। সেকারণে এই জেলাগুলিকে আগে থেকেই বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে। খুব বেশি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে না থাকার অনুরোধ জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications